চীনে বসন্ত উৎসবের ৯ দিনের আয় ৫৭৫ কোটি ইউয়ান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

চীনে বসন্ত উৎসবের ৯ দিনের আয় ৫৭৫ কোটি ইউয়ান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ |
চীনের ৯ দিনব্যাপী বসন্ত উৎসবের ছুটিতে দেশটির সিনেমা বাজারে রেকর্ড সাড়া পড়েছে। এ সময়ে বক্স অফিস আয় দাঁড়িয়েছে ৫৭৫ কোটি ইউয়ান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে চীনের জাতীয় চলচ্চিত্র প্রশাসন। সংস্থাটির তথ্য অনুযায়ী, ছুটিকালে মোট ১২ কোটি দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা উপভোগ করেছেন, যা উৎসবকালীন সময়ে দর্শক উপস্থিতির দিক থেকেও উল্লেখযোগ্য রেকর্ড। এ সময়ের সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র ছিল রেসিং-কমেডি ঘরানার ‘পেগাসাস ৩’। জনপ্রিয় নির্মাতা হান হান পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন তারকা অভিনেতা শেন থং। উল্লেখ্য, ‘পেগাসাস’ সিরিজের আগের দুটি কিস্তি ২০১৯ ও ২০২৪ সালের বসন্ত উৎসবে মুক্তি পেয়ে সম্মিলিতভাবে প্রায় ৫০০ কোটি ইউয়ান আয় করেছিল। ফলে চলতি বছরে তৃতীয় কিস্তির

সাফল্য চীনের চলচ্চিত্র বাজারে নতুন গতি সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত