চীনে আঘাত হানলো শক্তিশালী টাইফুন ‘মাতমো’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫

চীনে আঘাত হানলো শক্তিশালী টাইফুন ‘মাতমো’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫ |
এশিয়ার পরাশক্তি চীনের গুয়াংডং প্রদেশের সুয়েনে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘মাতমো’। আজ রোববার (৫ অক্টোবর) দুপুরে টাইফুনটি উপকূলে আছড়ে পড়লে প্রদেশজুড়ে শুরু হয় প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া। এমন সময় টাইফুনটি আঘাত হানে, যখন দেশটিতে বছরের অন্যতম বড় ছুটির মৌসুম চলছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, টাইফুন মাতমো এর আগে ফিলিপাইনে ব্যাপক বন্যার সৃষ্টি করেছিল। সেখান থেকে এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে চীনে প্রবেশ করে। স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে গুয়াংডং প্রদেশের উপকূলে আঘাত হানে এটি। চীনের জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, উপকূলে আঘাত হানার সময় টাইফুনটির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৫১ কিলোমিটার ছিল। গত বুধবার থেকে দেশটিতে ৮ দিনের সরকারি

ছুটি শুরু হয়েছে, যার সূচনা হয় জাতীয় দিবসের মধ্য দিয়ে। দীর্ঘ এই ছুটিকে কেন্দ্র করে কোটি কোটি মানুষ ভ্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় টাইফুনের আঘাতে তাদের যাতায়াত পরিকল্পনায় বড় বিঘ্ন ঘটে। টাইফুনের প্রভাবে শনিবার সন্ধ্যা থেকেই জনপ্রিয় পর্যটন অঞ্চল হাইনান প্রদেশে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এছাড়া কিছু এলাকায় ট্রেন ও বাস সেবা স্থগিত করা হয় এবং নিরাপত্তার স্বার্থে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়। গতকাল (শনিবার) সন্ধ্যায় এটি একটি শক্তিশালী সামুদ্রিক ঝড়ে রূপ নেয় এবং এরপর ক্রমে টাইফুনে পরিণত হয়। উপকূলে আঘাত হানার পর এর শক্তি কমে গিয়ে সাধারণ ঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত