চীনের বিরুদ্ধে মার্কিন দাবির প্রমাণ মেলেনি: পর্যবেক্ষক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৬

চীনের বিরুদ্ধে মার্কিন দাবির প্রমাণ মেলেনি: পর্যবেক্ষক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৬ |
চীনের বিরুদ্ধে পারমাণবিক পরীক্ষার মার্কিন দাবির পক্ষে কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষক। ২০২০ সালে চীন গোপনে একাধিক পারমাণবিক পরীক্ষা চালিয়েছে বলে মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছিলেন। তবে তার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। শনিবার (০৭ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে গত শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট (আর্মস কন্ট্রোল অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি) থমাস ডি ন্যানো অভিযোগ করেন, চীন ২০২০ সালে গোপনে পারমাণবিক পরীক্ষা চালায় এবং তা আড়াল করার চেষ্টা করে। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউ স্টার্ট পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরপরই এমন বক্তব্য এসেছে। সম্মেলনে ডি ন্যানো বলেন, যুক্তরাষ্ট্র সরকার জানে যে

চীন পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালিয়েছে, এমনকি শত শত টন শক্তির নির্দিষ্ট মাত্রার পরীক্ষার প্রস্তুতিও নিয়েছে। তিনি দাবি করেন, চীনের সামরিক বাহিনী পরীক্ষাগুলো গোপন রাখার চেষ্টা করেছে, কারণ তারা জানত এসব পরীক্ষা পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে। ২০২০ সালের ২২ জুন তারা একটি পারমাণবিক পরীক্ষা চালায়। নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন ধরনের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব অভিযোগ করেন ডি ন্যানো। তিনি বলেন, ২০১০ সালে স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তির সীমাবদ্ধতাগুলো ২০২৬ সালের বাস্তবতায় আর কার্যকর নয়, যখন একটি দেশ দ্রুত গতিতে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সম্প্রসারণ করছে এবং আরেকটি দেশ চুক্তির বাইরে থেকে বিভিন্ন

পারমাণবিক ব্যবস্থা উন্নয়ন করছে। তবে এসব অভিযোগ নাকচ করেছে কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার-টেস্ট-ব্যান ট্রিটি অর্গানাইজেশন (সিটিবিটিও)। সংস্থাটির নির্বাহী সচিব রবার্ট ফ্লয়েড এক বিবৃতিতে বলেন, তাদের বৈশ্বিক পর্যবেক্ষণ ব্যবস্থায় অভিযোগকৃত সময়ের মধ্যে ‘পারমাণবিক অস্ত্র পরীক্ষার বৈশিষ্ট্যযুক্ত কোনো ঘটনা শনাক্ত হয়নি’। বিস্তারিত পুনঃবিশ্লেষণের পরও এই মূল্যায়ন অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি। সম্মেলনে চীনের পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ক রাষ্ট্রদূত শেন জিয়ান সরাসরি অভিযোগের জবাব না দিলেও বলেন, চীন সবসময় পারমাণবিক ইস্যুতে দায়িত্বশীল ও সংযত ভূমিকা পালন করেছে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে চীনের জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক বক্তব্য দিচ্ছে। শেন জিয়ান বলেন, আমরা এই মিথ্যা বর্ণনার তীব্র বিরোধিতা করছি এবং যুক্তরাষ্ট্রের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছি। পারমাণবিক

অস্ত্র নিয়ন্ত্রণ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নেতিবাচক কর্মকাণ্ডই আন্তর্জাতিক নিরাপত্তার সবচেয়ে বড় ঝুঁকি। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শেন জিয়ান বলেন, “চীন সবসময় পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখার প্রতিশ্রুতি সম্মান করেছে।” সম্মেলনে উপস্থিত কূটনীতিকরা জানান, যুক্তরাষ্ট্রের এই অভিযোগ নতুন এবং উদ্বেগজনক। উল্লেখ্য, চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটিতে (সিটিবিটি) স্বাক্ষর করলেও তা এখনো অনুমোদন (র‌্যাটিফিকেশন) করেনি। অন্যদিকে রাশিয়া চুক্তিটি স্বাক্ষর ও অনুমোদন করলেও ২০২৩ সালে অনুমোদন প্রত্যাহার করে নেয়। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সামরিক বাহিনীকে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, অন্য দেশগুলো ইতোমধ্যে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে। যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না