চট্টগ্রাম বন্দরের ৩ প্রবেশপথ অবরোধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৫
     ৩:২৫ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরের ৩ প্রবেশপথ অবরোধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৫ | ৩:২৫ 53 ভিউ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ (এনসিটি) বিভিন্ন স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে বন্দরের তিনটি প্রবেশপথে অবরোধ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। তাদের সমর্থন জানিয়েছে পরিবহন শ্রমিকদের কয়েকটি সংগঠন ও বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে নগরের মাইলের মাথা, বড়পোল ও বন্দরের টোল প্লাজা গেট এলাকায় প্রতীকী অবরোধ শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টা এ কর্মসূচি পালনের কথা রয়েছে। এর আগে সকাল থেকেই সেখানে স্কপের নেতাকর্মীরা উপস্থিত হন। কর্মসূচির শুরুতে সমাবেশ করেন তারা। সেখানে কর্মসূচির সমর্থনে বক্তব্য দেন শ্রমিক নেতারা। সরেজমিন দেখা গেছে, সকালে বড়পোল মোড়ে অবস্থানরত শ্রমিক নেতাকর্মীদের হাতে থাকা ব্যানারে লেখা ‘চট্টগ্রাম বন্দরের

লাভজনক এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার পাঁয়তারার প্রতিবাদে এবং লালদিয়ার চর ও পানগাঁও ইজারা চুক্তি বাতিলের দাবিতে বন্দর অবরোধ কর্মসূচি’। সমাবেশে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এস কে খোদা তোতন বলেন, আমরা চাইলেই বন্দর অচল করে দিতে পারি; কিন্তু আমরা সময় দিচ্ছি। বিদেশিদের টার্মিনাল দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসুন। এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) স্কপ নেতৃবৃন্দদের সঙ্গে বৈঠক করেন বন্দর কর্তৃপক্ষ। সভায় এ বিষয়ে কোনো সমঝোতা হয়নি। ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সম্পাদক ইফতেখার কামালের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, স্কপের পূর্বঘোষিত বন্দর অবরোধ কর্মসূচি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। মাইলের মাথা (সী মেন্স হোস্টেল), টোল রোডের টোলপ্লাজা গেট

ও বড় পুল এলাকায় এ অবরোধ করা হবে। স্কপ নেতারা জানান, লালদিয়ার চর ও পানগাঁও ইজারা দেওয়ার দিন বিডার প্রধান নির্বাহী আশিক চৌধুরীর বলেছিলেন, ‘এনসিটি চুক্তি সাত দিনের মধ্যে হবে’। এ বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের কৌশলগত চুক্তি করার নৈতিক কিংবা আইনি অধিকার নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হলুদের সঙ্গে কোন উপাদান মিশিয়ে খাওয়া উপকারী ঈদের মতো ভিড় টার্মিনালে, রিকুইজিশনে বাস সংকট তপশিলের পর গুলির ঘটনা ৩৪টি, অস্ত্র উদ্ধার ১১৩৯ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন গাঙ্গুলী নিষিদ্ধ মারণাস্ত্রের ব্যবহার, নিমেষে নিশ্চিহ্ন হাজারো মানুষ নায়িকা থেকে প্রবাসী, কেন বলিউড ছাড়েন রাগেশ্বরী শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক