ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার
চাঁদপুরে জ্বরে আক্রান্ত শিশুকে কুকুরের ভ্যাকসিন পুশ!
রাজধানীতে পাচারকালে হেরোইন-ইয়াবার বিশাল চালান জব্দ
কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ?
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট
বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা
চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ
চট্টগ্রামে এবার নিজ বাড়ির সামনে খুন হলেন ব্যবসায়ী
নগরীর হালিশহরে নিজ বাড়ির সামনে মো. আকবর (৩৫) নামে এক যুবককে খুন করা হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে হালিশহর থানাধীন মাইজপাড়ায় এলাকায় প্রতিপক্ষের দা ও চাপাতির আঘাতে নিহত হন তিনি। নিহত আকবর মাইজপাড়া এলাকার মো. আব্দুর রহমানের ছেলে।
প্রসঙ্গত, তিন দিন আগে নির্বাচনী গণসংযোগ চলাকালে গুলি করে খুন করা হয় সরওয়ার বাবলা নামের এক সন্ত্রাসীকে। পরের দিন আবার গুলি করা হয় এক অটোরিকশা চালককে।
প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরে আকবরকে খুন হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তবে প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, নিহত আকবর এলাকার পরিচিত তরুণ ব্যবসায়ী। প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎ মোটরসাইকেলে এসে ৪-৫ জন সন্ত্রাসী
তাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো দা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আকবর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, হালিশহর এলাকা থেকে আহত এক যুবককে চমেকে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।