ঘোষণা শুনেই বাজারে বাড়ল খোলা তেলের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ঘোষণা শুনেই বাজারে বাড়ল খোলা তেলের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৫ |
ব্যবসায়ীদের প্রস্তাবের পর সোমবার (২২ সেপ্টেম্বর) সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কত টাকা বাড়ানো হবে, তাদের সংগঠনের সঙ্গে বসে সপ্তাহখানেকের মধ্যে সেই দাম নির্ধারণ করার কথা জানানো হয়েছে। তবে ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারী ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়ার আগেই বাজারে বেড়েছে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম। গত তিন-চার দিনের ব্যবধানে এই দুই ধরনের তেলের দাম বেড়েছে লিটারপ্রতি পাঁচ টাকার মতো। জানা গেছে, বাজারে খুচরা পর্যায়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৭০ থেকে ১৭২ টাকায়। আর সুপার পাম অয়েল লিটারে বিক্রি হয়েছে ১৫৫ থেকে

১৬০ টাকা দরে। চার দিন আগেও প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৬৯ টাকা এবং পাম অয়েল ১৫০ টাকায় বিক্রি হয়েছে। সম্প্রতি লিটারে ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠনটি। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। তবে দাম বাড়ানোর বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারী কোম্পানিগুলো। এর আগেই বাজারে তেলের দাম বাড়িয়েছেন খুচরা ব্যবসায়ীরা। খুচরা ব্যবসায়ীরা গণমাধ্যমকে জানিয়েছেন, পাইকারিতে বাড়ার কারণে খুচরা বাজারেও খোলা তেলের দাম বেড়েছে। তিন-চার দিনের ব্যবধানে প্রতি ড্রাম (২০৪ লিটার) খোলা সয়াবিন তেলের দাম ৩২ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৩৪ হাজার ৪০০

টাকা। আর প্রতি ড্রাম খোলা সুপার পাম অয়েলের দাম ২৯ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৩১ হাজার টাকা। এদিকে বোতলজাত তেলের দাম খুচরা পর্যায়ে না বাড়লেও পাইকারিতে ৫০ থেকে ৬০ টাকার মতো দাম বেড়েছে। এর আগে গত ৩ আগস্ট থেকে বোতলজাত সয়াবিন তেলের দর প্রতি লিটার ১৮৯, পাঁচ লিটার ৯২২, খোলা সয়াবিনের দাম প্রতি লিটার ১৬৯ এবং পাম অয়েলের দাম প্রতি লিটার ১৫০ টাকা নির্ধারিত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র শেয়ার অবৈধ কর্মীদের দেশে ফেরার সময় বাড়াল মালয়েশিয়া বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ-রুপার দাম ৬ রোগ নিয়ে হজে না যাওয়ার নির্দেশনা সৌদির সিঙ্গাপুরে বিদেশি কর্মী নিয়োগে আমূল পরিবর্তন যুক্তরাষ্ট্রে ভিসা পেতে নতুন শর্ত, দুই প্রশ্নে ‘হ্যাঁ’ বললেই বিপদ ইরানের জন্য ছয়টি স্থলপথ খুলল পাকিস্তান ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু কামরুল ইসলামের ‘সিঙ্গাপুরে চিকিৎসা’ নিয়ে ট্রাইব্যুনালের প্রশ্ন তেলের দাম ১৪০ ডলার ছুঁতে পারে মরুর বুকে বিন সালমানের উচ্চাভিলাষী মহাপরিকল্পনা কি ভেস্তে যেতে বসেছে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি কতো, আর ঋণ পরিশোধের দায়ভার কার? ইউনূসের ‘মার্কিন চুক্তি’ বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুতের ভবিষ্যতের পথে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম জঙ্গিবাদ ইস্যুতে বিএনপি সরকারের ভেতরেই ভিন্ন সুর! গুলিতে নিহত টিটন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী, সাজা মাফ করে মুক্তি দেন আসিফ নজরুল ‘ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী’ বিএনপি সরকারের দুই মেয়াদে করা একমাত্র বিদ্যুৎকেন্দ্র থেকে কালেভদ্রে বিদ্যুৎ পাওয়া যায়