ঘুমানোর সময় ওয়াই-ফাই বন্ধ রাখলে শরীরে কী হয়, জানলে অবাক হবেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫

ঘুমানোর সময় ওয়াই-ফাই বন্ধ রাখলে শরীরে কী হয়, জানলে অবাক হবেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫ |
আজকের দিনে ইন্টারনেট ছাড়া জীবন কল্পনা করা কঠিন। এমনকি ঘুমের সময়ও অনেকের ওয়াই-ফাই চালু থাকে। তবে সম্প্রতি প্রশ্ন উঠেছে—রাতের ঘুমের সময় রাউটার বন্ধ রাখলে কি তা শরীরের জন্য সত্যিই উপকারী? চিকিৎসকেরা বলছেন, সরাসরি শারীরিক পরিবর্তন না এলেও, এটি মানসিক শান্তির মাধ্যমে ঘুমের মান উন্নত করতে পারে। ভারতের ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে চিকিৎসকরা এই বিষয়ে মত দিয়েছেন। হায়দরাবাদের গ্লেনিগলস হাসপাতালের ডা. হিরণ রেড্ডি বলেন, ওয়াই-ফাই রাউটার থেকে বের হওয়া রেডিয়েশন অত্যন্ত কম। তিনি বলেন, শুধু সাত দিন রাতের সময় রাউটার বন্ধ রাখলেও তেমন কোনো বড় শারীরিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। যাদের শরীর রেডিয়েশনে সংবেদনশীল বলে মনে হয়, তারা হয়তো মাথাব্যথা বা ঘুমের সমস্যা

থেকে কিছুটা আরাম পেতে পারেন। তবে এই সংবেদনশীলতা বৈজ্ঞানিকভাবে পুরোপুরি প্রমাণিত নয়। অ্যাপোলো হাসপাতালের নিউরোলজিস্ট ডা. সুধীর কুমার বলেন, এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে ওয়াই-ফাই রাউটার মেলাটোনিন হরমোনে প্রভাব ফেলে, যা ঘুমের জন্য দায়ী। বরং সমস্যার মূল কারণ হলো ফোন বা ল্যাপটপের নীল আলো, যা ঘুমের জন্য প্রয়োজনীয় হরমোন কমিয়ে দেয়। ডা. রেড্ডি আরও উল্লেখ করেন, যারা রাতের সময় রাউটার বন্ধ রাখেন, তারা সাধারণত স্ক্রিন টাইমও কমান। এই স্ক্রিন এড়িয়ে চলার কারণে মন শান্ত থাকে এবং ঘুম ভালো হয়। ভালো ঘুমের মাধ্যমে মানসিক স্বাস্থ্য উন্নত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং মস্তিষ্ক কার্যকরভাবে কাজ করে। চিকিৎসকদের মতে, রাতের সময় ওয়াই-ফাই বন্ধ

রাখার কারণে শরীরে কোনো বড় পরিবর্তন হয় না। তবে এর মাধ্যমে পরোক্ষভাবে স্ক্রিন থেকে দূরে থাকা সম্ভব হয়, যা স্বাস্থ্যকর ঘুম এবং মানসিক শান্তির জন্য একটি উপকারী অভ্যাস হিসেবে বিবেচিত হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু