ঘাটতি মেটাতে ব্যাংক ঋণের লক্ষ্য ১ লাখ ১২ হাজার কোটি টাকা, বাড়ছে সরকারের ঋণনির্ভরতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুন, ২০২৬

আরও খবর

ভোটার হওয়ার সময় বাড়ল

‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য

“জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি

“প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা

‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার

‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’

মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন

ঘাটতি মেটাতে ব্যাংক ঋণের লক্ষ্য ১ লাখ ১২ হাজার কোটি টাকা, বাড়ছে সরকারের ঋণনির্ভরতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৬ |
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ঘাটতি অর্থায়নের প্রধান উৎস হিসেবে আবারও ব্যাংক খাতের ওপর নির্ভর করছে সরকার। প্রস্তাবিত বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে, যা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনায় ৮ হাজার কোটি টাকা বেশি। একই সময়ে সঞ্চয়পত্র থেকে নিট ১৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে মোট বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এ ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা এবং বৈদেশিক

উৎস থেকে ১ লাখ ১১ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। অভ্যন্তরীণ অর্থায়নের সবচেয়ে বড় অংশই আসবে ব্যাংক ঋণ থেকে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ৪ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র থেকে ১২ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে বাস্তব চিত্র বলছে, নির্ধারিত লক্ষ্যমাত্রার আগেই ব্যাংক ঋণ গ্রহণের সীমা অতিক্রম করেছে সরকার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ মে পর্যন্ত সময়ে সরকার ব্যাংক খাত থেকে নিট ১ লাখ ৯ হাজার ৫৬৮ কোটি টাকা ঋণ নিয়েছে। অর্থাৎ অর্থবছর শেষ হওয়ার আগেই ব্যাংক ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হাজার ৫৬৮ কোটি টাকা বেশি

ঋণ নেওয়া হয়েছে। শতাংশের হিসাবে যা প্রায় ৫ দশমিক ৩৫ শতাংশ বেশি। একই সময়ে সরকারের ব্যাংক ঋণের স্থিতিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। অর্থবছরের শুরুতে ব্যাংক খাতের কাছে সরকারের ঋণের স্থিতি ছিল ৫ লাখ ৫০ হাজার ৯০৫ কোটি টাকা। ১০ মে শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৬০ হাজার ৪৭৩ কোটি টাকায়। অর্থাৎ মাত্র ১০ মাসে ঋণের স্থিতি বেড়েছে ১ লাখ ৯ হাজার ৫৬৮ কোটি টাকা, যা প্রায় ১৯ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধির সমান। অর্থনীতিবিদদের পর্যবেক্ষণ, বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ১ লাখ ১২ হাজার কোটি টাকা নির্ধারণ করা হলেও রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত অগ্রগতি না হলে এবং বৈদেশিক অর্থায়ন প্রত্যাশা অনুযায়ী না এলে প্রকৃত ঋণ

গ্রহণের পরিমাণ আরও বেশি হতে পারে। ফলে আগামী অর্থবছরেও ব্যাংক খাত সরকারের ঘাটতি অর্থায়নের প্রধান ভরসা হয়ে থাকার সম্ভাবনাই বেশি। তারা বলছেন, এ প্রবণতা সরকারের ক্রমবর্ধমান ব্যাংকনির্ভরতার ইঙ্গিত দিচ্ছে। রাজস্ব আহরণে ধারাবাহিক ঘাটতি এবং বৈদেশিক অর্থায়নে অনিশ্চয়তার কারণে বাজেট ঘাটতি মেটাতে সরকারকে ক্রমেই ব্যাংক খাতের দিকে ঝুঁকতে হচ্ছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইএফডি)–এর নির্বাহী পরিচালক মুস্তফা কে মুজেরী বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধারাবাহিকভাবে পূরণ না হওয়ায় সরকারের ঋণনির্ভরতা বাড়ছে। তার মতে, বাজেট ঘাটতি মেটানোর ক্ষেত্রে ব্যাংক খাত সবচেয়ে সহজলভ্য ও দ্রুত অর্থের উৎস হওয়ায় সরকার শেষ পর্যন্ত এ খাতের ওপরই বেশি নির্ভর করছে। তিনি বলেন, বৈদেশিক ঋণ বা সহায়তা

সরকারের চাহিদা অনুযায়ী সবসময় পাওয়া যায় না। পাশাপাশি বৈদেশিক ঋণের দায়ও বাড়ছে। ফলে অভ্যন্তরীণ অর্থায়নের ক্ষেত্রে ব্যাংক ঋণই সরকারের জন্য তুলনামূলকভাবে কার্যকর বিকল্প হয়ে উঠেছে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, সরকারি ঋণ গ্রহণের পরিমাণ বাড়তে থাকলে বেসরকারি খাতের জন্য ঋণের প্রাপ্যতা সংকুচিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে যখন বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর প্রয়োজন রয়েছে, তখন ব্যাংক খাত থেকে সরকারের অতিরিক্ত ঋণ গ্রহণ অর্থনীতিতে ‘ক্রাউডিং আউট’ প্রভাব সৃষ্টি করতে পারে। এদিকে রাজস্ব আহরণ পরিস্থিতিও সরকারের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। জাতীয় রাজস্ব বোর্ড (NBR)–এর তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৫৩৩

কোটি টাকা। বিশ্লেষকদের মতে, রাজস্ব সংগ্রহে এ ধরনের বড় ঘাটতি অব্যাহত থাকলে আগামী অর্থবছরেও সরকারকে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিতে হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’