মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুলাই, ২০২৬

মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৬ |
আন্তর্জাতিক বাজারদরের তুলনায় বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে আরও ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সিঙ্গাপুর থেকেও ৫০ হাজার মেট্রিক টন গম কেনার অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সর্বশেষ বৈঠকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। গম আমদানিতে সরকারের মোট ব্যয় হবে ১ হাজার ৫২ কোটি ৪০ লাখ ৯৪ হাজার টাকা। সরকারি সূত্র জানায়, যুক্তরাষ্ট্র থেকে সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় ধারাবাহিকভাবে গম আমদানি করা হচ্ছে। আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি প্রসঙ্গে এর আগে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, উচ্চমূল্যের পেছনে মূল কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো

এবং রপ্তানি বাজার রক্ষা করা। তিনি বলেন, বাংলাদেশের লক্ষ্য যুক্তরাষ্ট্রের ৮ বিলিয়ন ডলারের রপ্তানি বাজারকে রক্ষা করা, যা এ বছর শেষে ১০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এছাড়া মার্কিন গমে প্রোটিনের পরিমাণ ও গুণগত মান রাশিয়ান গমের চেয়ে ভালো, তাই দাম একটু বেশি- দাবি করেন তিনি। এর আগে চারটি চালানে প্রায় ২ লাখ ৪০ হাজার মেট্রিক টনের বেশি গম দেশে এসেছে। প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ টন, দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ টন, তৃতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ টন এবং চতুর্থ চালানে ৬০ হাজার ৯৫০ টন গম দেশে আসে। চলতি বছরও একই ব্যবস্থায় যুক্তরাষ্ট্র থেকে আরও কয়েক দফায় গম আমদানি করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক উন্মুক্ত

দরপত্রের মাধ্যমেও নিয়মিত গম সংগ্রহ করছে সরকার। এ ক্ষেত্রে রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, রোমানিয়া, ইউক্রেন, আর্জেন্টিনা ও কাজাখস্তানসহ বিভিন্ন দেশ থেকে বাজারদর, গমের মান ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় আমদানি করা হয়। তবে যুক্তরাষ্ট্র থেকে এবার গম কেনার মূল্য আন্তর্জাতিক বাজারদরের চেয়ে বেশি হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এভাবে বারবার উচ্চমূল্যে মার্কিন পণ্য আমদানি নিয়ে শঙ্কিত সাধারণ ভোক্তারা। এতে দেশের অর্থনীতিতে দ্রব্যমূল্য বৃদ্ধির একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানান অর্থনীতিবিদরাও। যদিও সরকারের দাবি এগুলো দীর্ঘমেয়াদী বাণিজ্য সুবিধা ও খাদ্য নিরাপত্তার জন্য, তবুও সাধারণ মানুষের জন্য খাদ্য ও জ্বালানির উচ্চমূল্য এখন একটি বড় চ্যালেঞ্জ। উচ্চমূল্যের গম আমদানির ফলে আটা-ময়দা, রুটি-বিস্কুট, বিদ্যুৎ বিলসহ দৈনন্দিন খরচ বাড়ছে,

যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের ওপর সরাসরি চাপ সৃষ্টি করছে। সরকারকে এখন বিকল্প সস্তা উৎস থেকে আমদানি বাড়ানো এবং অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন, যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার