ঘণ্টার পর ঘণ্টা শুয়ে থাকলেও ঘুম আসে না, জেনে নিন দ্রুত ঘুম আসার ৬ কৌশল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪
     ৪:৩৩ অপরাহ্ণ

ঘণ্টার পর ঘণ্টা শুয়ে থাকলেও ঘুম আসে না, জেনে নিন দ্রুত ঘুম আসার ৬ কৌশল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৪:৩৩ 259 ভিউ
সুস্থ জীবনযাপনের জন্য পরিমিত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন-মেজাজ ভালো রাখার সঙ্গে শরীর ও মনকে কার্যকর রাখতে ভালো ঘুম দরকার। কারও কারও জন্য হয়তো যেকোনো পরিস্থিতিতেই ঘুমিয়ে পড়া খুব একটা মুশকিল কাজ নয়। কিন্তু এমন অনেকেই আছেন, ঘণ্টার পর ঘণ্টা বিছানায় শুয়ে থাকেও ঘুম আসে না। যার ফলে সারাদিন শরীর ম্যাজম্যাজ করে। এছাড়া অপর্যাপ্ত ঘুম ব্যক্তির স্মৃতি, চেতনা, আবেগ, সংবেদনশীলতা ও মস্তিষ্ক ও দেহের বহু প্রক্রিয়াতে ব্যাঘাত ঘটায়। যদি কারো ঘুমের সমস্যা হয়, তবে এই ৬টি কৌশলের যেকোনো একটি ব্যবহার করে দেখতে পারেন। ১. রাতে ভালো ঘুম পেতে ঘুমানোর ঠিক এক ঘণ্টা আগে ফোনের আলো থেকে দূরে থাকতে হবে। ফোনের আলো অনিদ্রার একটি

বিশেষ কারণ এর থেকে আগত ব্লু -লাইট ঘুম নষ্ট করে। ২. রোজ রাতে এক গ্লাস দুধ পান করতে পারেন। দুধ শরীরে আরাম দেয় ও তাড়াতাড়ি ঘুম পেতে সহায়তা করে। ৩. ঘুমানোর আগে কফি বা চা জাতীয় পানীয় পান করবেন না। এটি শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এই ধরনের পানীয়তে থাকা ক্যাফেইন ঘুম নষ্ট করে। ৪. অনেকেরই রাতে হাঁটতে যাওয়ার অভ্যাস রয়েছে, এই অভ্যাসও ঘুম নষ্ট করার একটি বিশেষ কারণ। রাতে ঘুমানোর আগে হাটতে গেলে শরীরে এনার্জি আসে ও চট করে ঘুম আসতে চায় না। ঘুম না এলে চোখ বন্ধ করে মেডিটেশন করুন। যতক্ষণ না মন স্থির হচ্ছে মেডিটেশন করুন। ৫. দিনে ৭ থেকে ৮ ঘণ্টা

ঘুম যথেষ্ট। তাই সকালে ঘুমালে আর রাতে ঘুম আসতে চায় না। তাই দিনের বেলা ঘুমানোর অভ্যাস একেবারেই ত্যাগ করুন। ৬. এমন ঘরে ঘুমান যেখানে প্রচুর পরিমাণে অক্সিজেন খেলতে পারে। বদ্ধ ঘরে শুয়ে থাকলে ঘুম আসতে চায় না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা আরও কমলো স্বর্ণের দাম আগুনের খেলা আর ঐতিহ্যের মায়া: হ্যপিং প্রাচীন শহরের এক রঙিন উপাখ্যান ৮ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস মধ্যপ্রাচ্য সংকট: আজও বাতিল হলো ২৪ ফ্লাইট যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র, উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া জাতীয় পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট মিমু আর নেই চোট পেয়ে হাসপাতালে পাকিস্তানি ক্রিকেটার কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে বড় সুখবর ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু