গুলশান ক্লাব কিনেছেন তামিম, নেপথ্যে কী? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
     ৫:৩৯ অপরাহ্ণ

গুলশান ক্লাব কিনেছেন তামিম, নেপথ্যে কী?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৩৯ 114 ভিউ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তামিম ইকবাল। এখন ঘরোয়া এবং আন্তর্জাতিক বিভিন্ন ক্লাব বা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট খেলবেন তিনি। তবে এখন আর নিজেকে শুধু খেলোয়াড় পরিচয়ে সীমাবদ্ধ রাখতে চান না তামিম, আত্মনিয়োগ করতে চলেছেন ক্রীড়া সংগঠনেও। জানা গেছে, ঢাকা লিগের গুলশান ক্লাব কিনে নিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার বিপিএল দল ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমানের সঙ্গে যৌথ বিনিয়োগে এই ক্লাব কিনেছেন তিনি। গুলশান ক্রিকেট ক্লাব ছিল বেক্সিমকো গ্রুপের। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বেক্সিমকোর পক্ষে স্পোর্টস ক্লাব পরিচালনা করা সম্ভব হতো না। এ কারণে ক্লাবটি বিক্রি করার উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে। ক্লাবের সভাপতি করা হয়েছে মিজানুর রহমানকে। তামিম থাকবেন সহ-সভাপতি পদে।

পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরই সেটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। সভাপতি মিজানুর রহমান ক্লাব কেনার বিষয়টি নিশ্চিত করেছেন। বিসিবির নির্বাচনকে সামনে রেখে ক্রিকেট সংগঠকদের অনেকেই ক্লাব কেনার চেষ্টা করছেন। খেলোয়াড়রাও পিছিয়ে নেই। তামিম যেমন গুলশান ক্লাবে বিনিয়োগ করলেন, তেমনি নির্বাচনকে সামনে রেখে আরও অনেক ক্রিকেটারই নিজেদের সংগঠক পরিচয় তৈরি করতে বিভিন্ন ক্লাবে বিনিয়োগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ক্লাবের সংগঠক হিসেবে অবশ্য তামিমের বেশ আগেই আবির্ভাব হয়েছে সাকিব আল হাসানের। মোহামেডান ক্লাবের সদস্য তিনি। এদিকে দীর্ঘ এক যুগ পর আবাহনী ছেড়ে তামিমের গুলশান ক্রিকেট ক্লাবে যোগ দিয়েছেন বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হলুদের সঙ্গে কোন উপাদান মিশিয়ে খাওয়া উপকারী ঈদের মতো ভিড় টার্মিনালে, রিকুইজিশনে বাস সংকট তপশিলের পর গুলির ঘটনা ৩৪টি, অস্ত্র উদ্ধার ১১৩৯ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন গাঙ্গুলী নিষিদ্ধ মারণাস্ত্রের ব্যবহার, নিমেষে নিশ্চিহ্ন হাজারো মানুষ নায়িকা থেকে প্রবাসী, কেন বলিউড ছাড়েন রাগেশ্বরী শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক