গাজীপুরে সাংবাদিক দুর্জয়কে অপহরণ ও নির্যাতন: নেপথ্যে ‘সমন্বয়ক’ তাহরিমা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫

গাজীপুরে সাংবাদিক দুর্জয়কে অপহরণ ও নির্যাতন: নেপথ্যে ‘সমন্বয়ক’ তাহরিমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫ |
গাজীপুরে বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার দুর্জয় আহমেদকে অপহরণ করে রাতভর নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় মূল অভিযুক্ত তাহরিমা নামের এক তরুণীর, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সমন্বয়ক’। জানা গেছে, অভিযুক্ত তাহরিমা গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। ৫ আগস্টের পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি ও শাহবাগ কেন্দ্রিক বিভিন্ন আন্দোলনে তার সরব উপস্থিতি ছিল। নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে তিনি দুর্জয়সহ মাঠপর্যায়ের বেশ কিছু গণমাধ্যমকর্মীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। অভিযোগ রয়েছে, সেই পরিচয়ের সূত্র ধরে গতকাল কৌশলে সাংবাদিক দুর্জয়কে অপহরণ করেন তাহরিমা ও তার সহযোগীরা। এরপর তাকে গাজীপুরের একটি গোপন বাসায় আটকে রাখা হয় এবং রাতভর তার ওপর অমানবিক শারীরিক

নির্যাতন চালানো হয়। খবর পেয়ে সাংবাদিক দুর্জয়কে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। একজন সংবাদকর্মীকে ফাঁদে ফেলে এভাবে অপহরণ ও নির্যাতনের ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত: প্রেসিডেন্ট আজ রাতেই ইরানি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার বিএনপি সরকারের ৩ দিনের ‘ডিজিটাল ব্ল্যাকআউট’! দেশের উন্নয়ন-আগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখা এনার্জি সেক্টরে ধস: ইউনূস সরকারের প্রতিহিংসা নাকি অদক্ষতা? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে যেভাবে ডিপ স্টেট-এর খপ্পরে বাংলাদেশ খালেদা জিয়াকে পূর্ণ মুক্তিযোদ্ধা, তারেক-কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি মহান সংসদে বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং না থাকা ‘গোড়ায় গলদ’: সাবেক সচিব আবু আলম শহীদ খান