গাজা যুদ্ধবিরতিতে হামাসের সাড়া, সুযোগ কাজে লাগাতে আহ্বান জাতিসংঘ মহাসচিবের – ইউ এস বাংলা নিউজ




গাজা যুদ্ধবিরতিতে হামাসের সাড়া, সুযোগ কাজে লাগাতে আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫ | ৪:১৮ 66 ভিউ
গাজা উপত্যকায় যুদ্ধবিরতির বিষয়ে হামাসের সদিচ্ছাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (৩ অক্টোবর) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিচ এক বিবৃতিতে বলেন, ‘গুতেরেস সকল পক্ষকে আহ্বান জানাচ্ছেন এই সুযোগ কাজে লাগিয়ে গাজার মর্মান্তিক সংঘাতের অবসান ঘটাতে।’ এর আগে, শুক্রবার হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক ঘোষণা দেন যে, গোষ্ঠীটি নীতিগতভাবে ট্রাম্পের যুদ্ধবিরতির পরিকল্পনা মেনে নিয়েছে। তিনি জানান, পরিকল্পনার মূল কাঠামোতে তাদের সম্মতি রয়েছে, তবে বাস্তবায়নের জন্য আরও আলোচনা প্রয়োজন। গুতেরেস কাতার ও মিসরের মধ্যস্থতাকারী প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এটিকে ‘অমূল্য সহায়তা’ বলে অভিহিত করেন। তিনি আরও বলেন, জাতিসংঘ মহাসচিব তার পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করছেন—তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি, সকল বন্দির নিঃশর্ত

মুক্তি এবং অবাধ মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করতে হবে। জাতিসংঘ জানায়, এসব লক্ষ্য অর্জনের যেকোনো প্রচেষ্টায় তারা সহায়তা অব্যাহত রাখবে, যাতে গাজার মানুষের ভোগান্তি আর না বাড়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আন্তর্জাতিক বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া টানা বজ্রবৃষ্টির পূর্বাভাস ঋণের বোঝা নিয়ে বাতি জ্বলছে : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সারা দেশ দাসত্বের দালালেরা ২০০১ এ যেভাবে সফল হয়েছিল, একইভাবে এবারও সফল অতীতে মামলা-হামলার ঝুঁকির কারনে গুপ্ত রাখা নারী সদস্যদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী! সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ, ইফতার কর্মসূচির আড়ালে ছাত্রদের আবার সংগঠিত করার ষড়যন্ত্র! ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জন নিহত জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার জুলাই বিক্ষোভে নির্মমভাবে পুলিশ হত্যা: দাবি আদায়ের নামে রাষ্ট্রীয় বাহিনীকে পঙ্গু করার জঙ্গি পরিকল্পনা? টঙ্গীতে ১৮ মাস পর আওয়ামী লীগের অফিসে দলীয় ব্যানার, জাতীয় পতাকা উত্তোলন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরলো জামায়াতপন্থী লে. জেনারেলসহ শীর্ষ ৬ কর্মকর্তা গণভোটে অতিরিক্ত দেখানো ৯ লাখ ‘হ্যাঁ’ ভোট বাদ দিল নির্বাচন কমিশন