গাজা চুক্তিতে তুরস্ক কী করবে, সে বিষয়ে প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬

গাজা চুক্তিতে তুরস্ক কী করবে, সে বিষয়ে প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৬ |
গাজা উপত্যকা নিয়ে সম্ভাব্য একটি চুক্তিতে তুরস্কের ভূমিকা কী হতে পারে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র একটি প্রস্তাব দিয়েছে। তবে এই ভূমিকাকে সরাসরি নয়, বরং ‘দূর থেকে অংশগ্রহণ’ হিসেবে দেখছে ওয়াশিংটন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র প্রস্তাব করেছে যে তুরস্ক গাজায় সরাসরি উপস্থিত না থেকে মিশর ও জর্ডানের মাধ্যমে সেখানে লজিস্টিক বা সহায়তামূলক সহায়তা দিতে পারে। তবে এ সহায়তা কী ধরনের হবে বা কীভাবে তা বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রস্তাবটি চলতি সপ্তাহে ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের আগেই আলোচনায় আসে। তবে তুরস্ককে নিয়ে চূড়ান্ত অবস্থান

এখনো জানাননি ট্রাম্প। নেতানিয়াহুর ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানানো হয়েছে, তিনি ট্রাম্পকে স্পষ্টভাবে বলেছেন যে তুরস্ক গাজায় সরাসরি কোনো ভূমিকা রাখবে না এবং যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপেও তাদের যুক্ত করা হবে না। এদিকে ইসরায়েলের প্রভাবশালী দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, ইসরায়েল এমন কোনো পরিকল্পনা মানতে রাজি নয়, যেখানে হামাসকে নিরস্ত্র করা হলেও গাজায় তাদের প্রভাব থেকে যায়। পত্রিকাটি জানায়, কাতার ও তুরস্ক প্রস্তাব দিয়েছিল হামাসের অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা অথবা আন্তর্জাতিক তত্ত্বাবধানে রাখার। তবে এ প্রস্তাবও ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। গাজা যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক আলোচনা চললেও, তুরস্কের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে এখনো মতপার্থক্য রয়ে গেছে। সূত্র : শাফাক নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না