গাজায় মানবিক বিপর্যয়ের জন্য ইসরাইলকে দায়ী করল কাতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মে, ২০২৫

গাজায় মানবিক বিপর্যয়ের জন্য ইসরাইলকে দায়ী করল কাতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মে, ২০২৫ |
গাজা উপত্যকায় চলমান গণহত্যা ও মানবিক বিপর্যয়ের জন্য ইসরাইলকে দায়ী করেছে কাতার। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-এ এক শুনানিতে কাতারের প্রতিনিধি বলেন, ইসরাইল ত্রাণকে একটি চাপ সৃষ্টির অস্ত্র হিসেবে ব্যবহার করছে—যার মাধ্যমে তারা সামরিক উদ্দেশ্য অর্জন করতে চায়। ২ এপ্রিল (শুক্রবার) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। কাতারের পক্ষে আদালতে উপস্থাপন করেন নেদারল্যান্ডসে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মুতলাক আল-কাহতানি। তিনি বলেন, ক্ষুধা ও অনাহার আবারও ইসরাইলের একটি সরকারি নীতি হয়ে উঠেছে। আইসিজে’র এই শুনানি জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৩ সালের ডিসেম্বরের এক প্রস্তাবের ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ইসরাইলের দখলদারিত্ব ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর তার প্রভাব নিয়ে একটি পরামর্শমূলক মতামত চাওয়া হয়েছে। কাতার,

হামাস ও ইসরাইলের মধ্যে মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তখন ১৩৭টি দেশের সঙ্গে একত্রে ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। যদিও আদালতের মতামত বাধ্যতামূলক নয়, এটি বৈশ্বিক নীতিতে প্রভাব ফেলতে পারে এবং ইসরাইলের আন্তর্জাতিক ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত করতে পারে, বিশেষ করে তার দখলদারিত্ব ও ফিলিস্তিনিদের ওপর চলমান নিপীড়নের কারণে। আল-কাহতানি বলেন, ইসরাইল গাজার মানুষের জন্য মানবিক সহায়তা বন্ধ করে একটি প্রজন্মকেই ধ্বংস করে দিচ্ছে। তারা জাতিসংঘসহ গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর কার্যক্রম নিষিদ্ধ করছে—বিশেষত জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী সংস্থা (ইউএনআরডব্লিউএ)। তিনি আরও বলেন, ইসরাইল বহুদিন ধরেই জাতিসংঘকে তার উপনিবেশবাদী প্রকল্পের পথে একটি বাধা হিসেবে দেখে এসেছে। গত অক্টোবরে ইসরাইলের সংসদ নেসেট দুটি বিল পাশ করে ইউএনআরডব্লিউএ বন্ধ

করে দেয়, ফলে লক্ষাধিক ফিলিস্তিনির জন্য একটি জরুরি জীবনরেখা ছিন্ন হয়। আল-কাহতানি বলেন, একটি অবৈধ দখলদার শক্তি হিসেবে ইসরাইলের কোনো অধিকার নেই ঠিক করার যে, কোন দেশ বা আন্তর্জাতিক সংস্থা গাজায় প্রবেশ করতে পারবে। এই সিদ্ধান্ত নেয়ার অধিকার শুধুমাত্র ফিলিস্তিনি জনগণের, তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের ভিত্তিতে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় গণহত্যা শুরু করার পর থেকেই ইসরাইল অঞ্চলটিকে সম্পূর্ণ অবরুদ্ধ করে রেখেছে। মাঝে মাঝে সীমিত চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হলেও, তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। গত ২ মার্চ ইসরাইল সমস্ত ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়, এমনকি কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্তও লঙ্ঘন করে। ১৮ মার্চ সেই যুদ্ধবিরতি ভেঙে ফের গণহত্যা

শুরু করে ইসরাইল। আল-কাহতানি বলেন, দুঃখজনকভাবে, ইসরাইল তার দখলদারিত্ব শেষ করেনি। বরং গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের গণহত্যা অব্যাহত রেখেছে। এটি শুধু একটি আন্তর্জাতিক অপরাধ নয়, এটি সেই ‘অপরাধের অপরাধ’, যা মানবতার বিবেককে নাড়িয়ে দেয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় ৬১ হাজার ৭০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বহু মানুষের কারণে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘ বুধবার জানিয়েছে, গাজা আবারও ক্ষুধা ও অপুষ্টির নতুন ঝুঁকিতে পড়েছে এবং সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার দ্বারপ্রান্তে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা মোদির উদ্বোধনের আগেই আগুনে পুড়ল ভারতের তেল শোধনাগার ‘সুরভি স্কুলে’ মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণে সহযোগিতার আশ্বাস ‘অর্থকষ্টে’ সরকার! নিয়ন্ত্রণের ছায়া, স্বাধীনতার প্রশ্ন ঋণ করে আমলাদের ঘি খাওয়ানো বন্ধ হবে কবে? কোরআন আত্ম-পরিচয়ের আয়না বিশ্ববাজারে কমে গেল স্বর্ণের দাম একটি ছাড়া সবই ১৪০ কিমি গতির বল করেছেন নাহিদ রানা সকাল ৮টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে এসএসসি পরীক্ষায় বসছে ১৮ লাখ পরীক্ষার্থী কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি