বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুন, ২০২৬

বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৬ |
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শুধু অর্থনীতির হিসাব-নিকাশ নয়, এটি মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। প্রতি বছরের মতো এবারও প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণার পর সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে কোন পণ্যের দাম কমবে আর কোনটির দাম বাড়বে। বাজেটে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যসহ ৬০টি পণ্যে কর কমানো হয়েছে। ফলে ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ বিভিন্ন মৌলিক কৃষি ও ভোগ্যপণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে শিশুখাদ্যের দামও কমবে। এছাড়া আমদানি করা সব ধরনের মসলা ও খেজুরের ওপর ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করায় এসব পণ্যের দামও কমবে। শিল্প ও ভোগ্যপণ্যে বড় ছাড় শিল্পখাতে বিভিন্ন কর-শুল্ক ছাড়ের মধ্যে রয়েছে ওয়াশিং

মেশিন, ইলেকট্রিক ওভেন, মাইক্রোওয়েভ ওভেন এবং এলপিজি সিলিন্ডার। এসব পণ্যের দাম কমবে। এছাড়া দেশে উৎপাদিত ট্রান্সফরমার, ডিটারজেন্ট, দেশীয় মোটর ও বাইসাইকেলের যন্ত্রাংশের দামও কমার সুযোগ তৈরি হয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত স্কিন কেয়ার ও সৌন্দর্যচর্চার পণ্য এবং নির্মাণসামগ্রীর মধ্যে সিমেন্টের দামও কমবে। স্বর্ণ ও স্বর্ণালংকারের দাম কমার ইঙ্গিত দেওয়া হয়েছে। জুয়েলারি পণ্য তৈরিতে প্রতি ভরি স্বর্ণের ওপর আড়াই হাজার টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে। কফির কাঁচামাল আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করায় কফিপ্রেমীরাও স্বস্তি পাবেন। ব্যাংক একাউন্ট ও সৌরবিদ্যুতে সুবিধা অর্থমন্ত্রী জানিয়েছেন, একটি হিসাব থেকে বছরে মাত্র একবার আবগারি শুল্ক কাটা হবে। সে মোতাবেক ব্যাংক হিসাবে আবগারি শুল্ক আরোপের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে

৪ লাখ টাকা করা হয়েছে।  সৌরবিদ্যুৎ বিল পরিশোধে ৫ শতাংশ কর রেয়াত দেওয়া হবে। পাশাপাশি সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে ২০৩১ সালের জুন পর্যন্ত সব ধরনের শুল্ক শূন্য রাখার প্রস্তাব করা হয়েছে। তথ্যপ্রযুক্তি খাতে করছাড় তথ্যপ্রযুক্তির মধ্যে যেমন- মোবাইল ফোন, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, এটিএম মেশিন ও সিসিটিভি ক্যামেরার দাম কমতে পারে। একইসঙ্গে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার ও মনিটরের দামও কমার সম্ভাবনা রয়েছে। স্মার্টকার্ড, ডেবিট ও ক্রেডিট কার্ড উৎপাদনের খরচ কমবে। এছাড়া মোবাইল নেটওয়ার্ক সেবা খাতে উৎসে কর কমানোর প্রস্তাব রাখা হয়েছে। স্বাস্থ্যখাতে বড় সুবিধা কিডনি ডায়ালাইসিসের ফিল্টার আমদানিতে শুল্ক কমানোর ফলে রোগীদের প্রতিবার ডায়ালাইসিসে প্রায় ৮০০ টাকা পর্যন্ত খরচ কমতে পারে। বিশ্বমানের ক্যান্সার প্রতিরোধী ওষুধ উৎপাদনে উৎসাহ

দিতে আমদানি তালিকায় নতুন ৯টি উপকরণ যুক্ত করে সেগুলোর আমদানি শুল্ক ও ভ্যাট শূন্য করা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ১৫টি পণ্যের অগ্রিম আয়কর ১ শতাংশ কমানোর প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া হৃদরোগীদের ব্যবহৃত স্টেন্টের দাম প্রায় ২০ হাজার টাকা এবং চোখের লেন্সের দাম প্রায় ৫ হাজার টাকা পর্যন্ত কমতে পারে। কৃষিখাতে স্বস্তি কীটনাশক ও বালাইনাশক উৎপাদনের জন্য ৩৬টি কাঁচামাল আমদানিতে মূসক শূন্য করা হয়েছে। ফলে সারের দাম কমতে পারে। এছাড়া ভেটেরিনারি ওষুধ, পোল্ট্রি ও ডেইরি শিল্পের খাদ্য উৎপাদন ব্যয়ও কমবে। তবে আমদানি করা কাজুবাদামের দাম বাড়তে পারে বলে বাজেট প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। ইলেকট্রিক গাড়িতে সুবিধা, কিছু গাড়ির দাম বাড়বে পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি ও এর

যন্ত্রাংশের ওপর কর-শুল্ক ছাড় দেওয়ায় এসব পণ্যের দাম কমতে পারে। স্থানীয়ভাবে উৎপাদিত ইলেকট্রিক বাস ও ট্রাকের দামও কমবে। অন্যদিকে ১২০০ থেকে ১৬০০ সিসি ক্ষমতার অভ্যন্তরীণ দহন ইঞ্জিন (আইসি) চালিত গাড়ির দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের সুবিধা বাজেটে কন্টেন্ট ক্রিয়েটরদের আয় শতভাগ করমুক্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ, প্রযুক্তিনির্ভর ব্যবসা এবং ফ্রিল্যান্সারদের ভ্যাট থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। মোবাইল সিমের কর প্রত্যাহার সরকারের প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার রাজস্ব ক্ষতির আশঙ্কা থাকলেও মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকার কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। সিগারেটের দাম বাড়ছে প্রস্তাবিত বাজেটে সিগারেটের খুচরা মূল্যও পুনর্নির্ধারণ করা হয়েছে। নিম্নস্তরের প্রতি ১০ শলাকার প্যাকেটের দাম ৬২

টাকা, মধ্যম স্তরের ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তরের সিগারেটের দাম ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে ধূমপায়ীদের ব্যয় বাড়তে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’