গবেষণাকেন্দ্র থেকে পালিয়ে গেল ৪৩ বানর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫

গবেষণাকেন্দ্র থেকে পালিয়ে গেল ৪৩ বানর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের একটি গবেষণাগার থেকে ৪৩টি বানর পালিয়ে গেছে। গবেষণাগারের এক রক্ষণাবেক্ষণকারী খাঁচার দরজা খোলা রাখলে বানরগুলো পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের লোকান্ট্রি এলাকায়। গবেষণাগার কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি বলছে, খাঁচায় ৫০টি বানর ছিল। এর মধ্যে ৪৩টি পালিয়েছে। ৭টি থেকে গেছে। বানরদের খাওয়ার মতো খুব বেশি কিছু জঙ্গলে নেই। তারা আপেল পছন্দ করে, যা তারা সেখানে মিলবে না। ফলে আগামী এক-দুই দিনের ভেতর তারা ফিরে আসবে বলে আশা করা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, বানরগুলোকে তত্ত্বাবধান করত আলফা জেনেসিস নামের একটি কোম্পানি। চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার কাজে বানরসহ বিভিন্ন প্রাণী লালন–পালন করে প্রতিষ্ঠানটি। পুলিশ জানিয়েছে, ঘটনার পর রিসাস ম্যাকাক প্রজাতির বানরগুলোকে ধরার

চেষ্টা চলছে। বানরগুলো নিখোঁজ হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া বানর দেখামাত্র কর্তৃপক্ষকে জানানোর অনুরোধও করা হয়েছে। পুলিশ বলছে, পালিয়ে যাওয়া বানরগুলো কম বয়সী স্ত্রী বানর। এদের একেকটির ওজন প্রায় ৭ পাউন্ড (৩ কেজি ২০০ গ্রাম) করে। স্থানীয় পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, বানরের দলটিকে শনাক্ত করা গেছে এবং তাদের খাবারের লোভ দেখানোর চেষ্টা চলছে। বানরগুলোকে ধরতে এলাকাটিতে ফাঁদ পাতা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ নিযুক্ত আছে। প্রাণীগুলোকে শনাক্ত করার চেষ্টায় থার্মাল ইমেজিং ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। আলফা জেনেসিসের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রেগ ওয়েস্টারগার্ড বলেন, বানরের পালিয়ে যাওয়ার ঘটনাটি ‘হতাশাজনক’। আশা করছি বানরগুলো নিজে নিজেই খাঁচায় ফিরবে। তথ্য বলছে, গবেষণাকেন্দ্র থেকে বানর পালানোর

ঘটনা এটি প্রথম নয়। ২০১৬ সালেও এমন ঘটনা ঘটেছিল। তখন ১৯টি বানর পালিয়ে যায়। প্রায় ছয় ঘণ্টা পর তাদের ফিরিয়ে আনা হয়। তারও দুই বছর আগে প্রাইমেট বর্গের ২৬টি প্রাণী গবেষণাগার থেকে পালিয়ে গিয়েছিল। সূত্র: বিবিসি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত