ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার
চাঁদপুরে জ্বরে আক্রান্ত শিশুকে কুকুরের ভ্যাকসিন পুশ!
রাজধানীতে পাচারকালে হেরোইন-ইয়াবার বিশাল চালান জব্দ
কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ?
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট
বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা
চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ
ক্রাইমজোন মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে তরুণ নিহত
রাজধানীর ক্রাইমজোন খ্যাত মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সংঘর্ষ, সন্ত্রাসী কার্যক্রম থামছেই না। আওয়ামী লীগ সরকার পতনের পর উত্তপ্ত হয়ে আছে পরিস্থিতি। অভিযোগ আছে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলনে সহিংসতা ঘটাতে সন্ত্রাসী সরবরাহ করা হয়েছিল জেনেভা ক্যাম্পসহ মোহাম্মদপুর এলাকা থেকে। সরকার উৎখাতের পরেও এখানে সংঘর্ষ লেগেইে আছে। আজ দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন।
২৩শে অক্টোবর, বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে বলে স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে।
নিহত জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। জীবিকার প্রয়োজনে রাজধানীর কল্যাণপুরে একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতেন তিনি।
জাহিদের ভগ্নিপতি রবিন হোসেন জানান,
ভোরে ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে মারামারি চলছিল। এ সময় জাহিদ বাসা থেকে বেরিয়ে সামনের দিকে গেলে হঠাৎ একটি ককটেল এসে তার মাথায় লেগে বিস্ফোরিত হয়। এতে তিনি গুরুতর আহত হন। রবিন হোসেন বলেন, ‘প্রথমে আমরা তাকে স্থানীয় ট্রমা সেন্টারে নিয়ে যাই। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।