ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ?
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট
বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা
চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ
গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’
থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার
বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার
কুষ্টিয়া নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথিপত্র
কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভবনের নিচতলার স্টোর রুমে সংরক্ষিত গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গেছে। শনিবার (২০ ডিসেম্বর) ভোর থেকে সকাল ৯টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ছুটির দিন থাকায় বিষয়টি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। পরে ধোঁয়া উড়তে দেখে স্থানীয়দের বিষয়টি নজরে আসে। এরপর নির্বাচন অফিসের নাইট গার্ড ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয়রা জানান, ছুটির দিন থাকায় বিষয়টি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। পরে ধোঁয়া উড়তে দেখে স্থানীয়দের বিষয়টি নজরে আসে। এরপর নির্বাচন অফিসের নাইট গার্ড ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা
মাহবুবুর রহমান ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদ জানান, আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্টোর রুমের পেছনের খোলা জানালা দিয়ে আগুন লাগানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। এদিকে ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকনুজ জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’