কিয়েভে হামলার পর রুশ রাষ্ট্রদূতকে তলব করছে যুক্তরাজ্য ও ইইউ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫

কিয়েভে হামলার পর রুশ রাষ্ট্রদূতকে তলব করছে যুক্তরাজ্য ও ইইউ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫ |
কিয়েভে রাশিয়ার হামলার পর রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর। ইউক্রেনের রাজধানীতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়া। এতে অন্তত ১৮ জন – যার মধ্যে চারজন শিশু – নিহত হয়েছে। হামলায় ব্রিটিশ কাউন্সিলের কার্যালয় ও ইউরোপীয় ইউনিয়নের দপ্তরও ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার এই হামলাকে ‌‘অর্থহীন’ বলে উল্লেখ করে অভিযোগ করেছেন, রাশিয়া ‘শান্তির আশা ধ্বংস করছে’। পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘মস্কোর হামলায় বেসামরিক মানুষ নিহত হয়েছে, বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে কিয়েভে ব্রিটিশ কাউন্সিল ও ইইউ দপ্তরও রয়েছে। আমরা রুশ রাষ্ট্রদূতকে তলব করেছি। হত্যা ও ধ্বংসযজ্ঞ

বন্ধ করতে হবে।’ ধারণা করা হচ্ছে, রাশিয়ার যুক্তরাজ্যে রাষ্ট্রদূত আন্দ্রে কেলিন কর্মকর্তাদের (মন্ত্রী নয়) সঙ্গে বৈঠকে অংশ নেবেন। একইভাবে, ইউরোপীয় ইউনিয়নও তাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠাচ্ছে কিয়েভে হামলার ঘটনার পর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত