‘কন্যা’ গানের জোয়ারে মেতেছেন চার তারকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মার্চ, ২০২৫

‘কন্যা’ গানের জোয়ারে মেতেছেন চার তারকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মার্চ, ২০২৫ |
ঈদে মুক্তি প্রতিক্ষীত সিনেমার মধ্যে একটি ‘জ্বীন-থ্রি’। এটি ‘জ্বীন’ সিনেমার সিক্যুয়াল। প্রথম কিস্তিতে অভিনয় করেছেন নাটকের জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। সঙ্গে ছিলেন পূজা চেরী। দ্বিতীয় কিস্তিতে তাদের কাউকেই দেখা যায়নি। তৃতীয় কিস্তিতে সজল ফিরলেও অনুপস্থিত পূজা। তার জায়গায় এসেছেন নুসরাত ফারিয়া। সম্প্রতি এ সিনেমার ‘কন্যা’ শিরোনামে একটি গান প্রকাশ হয়েছে। অন্য অন্যসিনেমাগুলোর যেসব গান প্রকাশ হয়েছে, তারমধ্যে ‘কন্যা’ এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে। পূর্ণাঙ্গ উৎসবের গান হিসাবেই এটি নির্মিত হয়েছে। সঙ্গে রয়েছে বৈশাখের আমেজ। কারণ ঈদের দুই সপ্তাহ পরেই বাংলা নববর্ষ। আর তখনও ঈদের সিনেমাই চলবে প্রেক্ষাগৃহে। তাই এ গানটিও ঈদ ও বৈশাখী উৎসবে মাথায় রেখে নিমির্ত হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা

কামরুজ্জামান রোমান। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়েজন করেছেন ইমরান মাহমুদুল। গেয়েছেন কণা ও ইমরান। এরইমধ্যে গানটি প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা ও জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর’সহ অনেকেই ফেসবুকে তাদের নিজেদের ওয়ালে শেয়ার করেছেন। এ গান প্রসঙ্গে কণা বলেন, ‘গত বছর শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম আমার দুষ্টু কোকিল গানটির প্রশংসা করেছিলেন, এবারনও কন্যার প্রশংসা করেছেন। এটাই অনেক বড় অর্জন বলে আমি মনেকরি।’ সজল বলেন, ‘কন্যার সাফল্যে আমি খুবই আশাবাদী সিনেমাও নিয়েও। দর্শকের প্রতি ভীষণ কৃতজ্ঞতা।’ নুসরাত ফারিয়া বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় কন্যার জোয়ার বইছে। সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ।’ ইমরান বলেন, ‘এই গান নিয়ে প্ল্যানটা সজল ভাইয়ের। গল্পটা শুনে একটা সময়

কন্যা নামটা হুট করেই আমার মাথায় আসে। যে কারণে পরে সজল ভাইয়ের সঙ্গে শেয়ার করি এবং গীতিকারের সঙ্গে আলোচনা করেই এ গানের সুর ও সংগীতায়োজন করি। আর এখনতো এই গান শ্রোতা দর্শকের এই সময়ের প্রিয় গান হয়ে উঠেছে। আমাদের সবার অনেক কষ্টের ফলেই কন্যার জোয়ার বইছে সবখানে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু