ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
কেরানীগঞ্জে গ্যাসলাইট কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত
সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
ঈদের সময় চমেক হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অর্ধেকই সড়ক দুর্ঘটনার শিকার!
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত
কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫
কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন
রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট কাজ করছে। আরও পাঁচটি ইউনিট পথে রয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৫টা ২২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নেভাতে ১৬টি ইউনিট পাঠানো হয়েছে। ইতোমধ্যে ১১টি ইউনিট কাজ করছে। আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আমাদের কাছে কড়াইল বস্তিতে আগুন লাগার সংবাদ আসে। খবর পেয়ে আমাদের ১১টি ইউনিট ঘটনাস্থলে গেছে। বাকিগুলো পথে আছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদ আমাদের কাছে এখনো আসেনি।



