ওয়াশিং মেশিন নিয়ে তর্ক করায় যুক্তরাষ্ট্রে ভারতীয় ব্যক্তির শিরশ্ছেদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫

ওয়াশিং মেশিন নিয়ে তর্ক করায় যুক্তরাষ্ট্রে ভারতীয় ব্যক্তির শিরশ্ছেদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের ডালাসে একটি মোটেলে ওয়াশিং মেশিন নিয়ে তর্কে জড়ানোর ঘটনায় এক ভারতীয়র ওপর হামলা চালিয়ে শিরশ্ছেদ করেছে তারই সহকর্মী। বুধবার (১০ সেপ্টেম্বর) কর্ণাটকের বাসিন্দা চন্দ্র নাগমল্লাইয়া তার সহকর্মী ইয়োরদানিস কোবস-মার্টিনেজকে ভাঙা ওয়াশিং মেশিন ব্যবহার না করার নির্দেশনা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি তার ওপর হামলা চালান। খবর এনডিটিভি চাপাতি দিয়ে ভারতীয় ওই ব্যক্তিকে একাধিকবার আঘাত করা হয়। এ সময় নাগমল্লাইয়া দৌড়ে পালিয়ে অফিসের সামনে পার্কিং করা গাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলে ভারতীয় ওই ব্যক্তির স্ত্রী এবং ১৮ বছর বয়সী সন্তান উপস্থিত ছিল। তারা দৌড়ে এসে কোবস-মাটিনেজকে থামানোর চেষ্টা করেন। কিন্তু কোবস তাদের ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে নাগমল্লাইয়ার শিরশ্ছেদ করে। সামাজিক

যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কোবস মার্টিনেজ ভারতীয় ওই ব্যক্তির কাটা মাথা নিয়ে ডাস্টবিনের দিকে যাচ্ছিলেন। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় হাইকমিশন এ ঘটনায় নিন্দা জানিয়েছে। কর্মক্ষেত্রে নাগমল্লাইয়াকে হত্যার ঘটনা নিষ্ঠুর বলে অভিহিত করেছে। এক্স পোস্টে ভারতীয় হাইকমিশন জানিয়েছে, তারা ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযুক্ত ওই ব্যক্তির যাতে কঠোর শান্তি হয় তার জন্য যাবতীয় চেষ্টা চালানোর ঘোষণা দেওয়া হয়েছে। এর আগেও মার্টিনেজের বিরুদ্ধে হত্যা অভিযোগ আনা হয়েছিল। হোস্টনে তার বিরুদ্ধে নির্যাতন ও চুরির দায়ে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি