ওমরাহ পালন নিয়ে নতুন নির্দেশনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫

ওমরাহ পালন নিয়ে নতুন নির্দেশনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫ |
এখন থেকে সৌদি আরবে ওমরাহ করতে গেলে রিটার্ন টিকিট কাটতে হবে ও যাত্রার সময় চেক-ইন কাউন্টারে ফিরতি টিকিট দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায় যাত্রীকে বোর্ডিং পাস দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ট্রাভেল এজেন্টরা। ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবগামী যাত্রীদের জন্য নতুন এই নির্দেশনা দিয়েছে সৌদি এয়ারলাইন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা সাইয়্যেদ মিরান দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দাগামী ফ্লাইট ধরতে গেলে এমন পরিস্থিতির মুখোমুখি হন বলে জানান। ওমরাহ ভিসা থাকা সত্ত্বেও ফিরতি টিকিট না থাকায় তাকে চেক-ইন কাউন্টারে থামিয়ে দেওয়া হয়। মিরান বলেন, আমি ভেবেছিলাম মদিনায় কয়েক দিন কাটানোর পর ফেরার তারিখ ঠিক করবো। কিন্তু চেক-ইন

করতে গেলে তারা বোর্ডিং পাস দিতে অস্বীকৃতি জানায়। কাউন্টার বন্ধ হওয়ার কয়েক মিনিট আগে অনলাইনে দ্রুত ফিরতি টিকিট কিনতে আমাকে প্রায় আধা ঘণ্টা সময় লেগে যায়। ভ্রমণ সংস্থাগুলো বলছে, সম্প্রতি এয়ারলাইন ও সৌদি কর্তৃপক্ষ ওমরাহযাত্রীদের যাত্রা ও ফেরার তারিখ স্পষ্ট রাখার নিয়ম কঠোর করেছে। এখন থেকে ভিসার ধরন বা নাগরিকত্ব যাই হোক না কেন, ওমরাহর উদ্দেশ্যে যাওয়া সব যাত্রীর জন্যই ফিরতি টিকিট বাধ্যতামূলক। আসা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক কায়সার মাহমুদ বলেন, এই নিয়মের মাধ্যমে কর্তৃপক্ষ সহজেই প্রতিটি যাত্রীর থাকার মেয়াদ নির্ধারণ করতে পারে ও কেউ যেন অতিরিক্ত সময় অবস্থান না করে তা নিশ্চিত হয়। তিনি আরও বলেন, যাত্রীরা নিজেরা টিকিট বুক করলেও অবশ্যই

রিটার্ন টিকিট নিতে হবে। সিস্টেম এখন ভিসার মেয়াদ ও ভ্রমণের তারিখ ক্রস-চেক করে। ফিরতি টিকিট থাকলে বোঝা যায় যাত্রী কবে দেশে ফিরবেন, এতে ইমিগ্রেশন বা বোর্ডিংয়ের সময় কোনো জটিলতা হয় না। কায়সার মাহমুদের মতে, ট্রাভেল এজেন্টদেরও এখন যাত্রার সম্পূর্ণ তথ্য অনলাইনে আপলোড করতে হয়। যদি কারও ফেরার তারিখ সিস্টেমে না থাকে, তাহলে অনেক সময় চেক-ইনই সম্ভব হয় না। এতে যাত্রীরা অযথা মানসিক চাপে পড়েন। এই নিয়মে তা এড়ানো যাচ্ছে। রিহান আল-জাজিরা ট্যুরিজমের শিহাব পারওয়াদ বলেন, অনেকে মনে করেন অনলাইনে নুসুক অ্যাপ বা এয়ারলাইনের ওয়েবসাইট দিয়ে টিকিট কাটলে পরে ফেরার তারিখ ঠিক করা যাবে। এখন আর তা সম্ভব নয়। ওমরাহ ভিসা ও হোটেল

বুকিং থাকলেও চেক-ইনে ফিরতি টিকিট দেখাতেই হবে। এটি এখন যাচাই প্রক্রিয়ার অংশ। তিনি বলেন, ফিরতি টিকিট শুধু এয়ারলাইন নয়, সৌদি কর্তৃপক্ষের জন্যও জরুরি। এটি হজ ও ওমরাহ মৌসুমে যাত্রী চলাচল, পরিবহন ব্যবস্থা ও হোটেল ব্যবস্থাপনা সহজ করে। এক কথায়, এটি যাত্রীদের জন্য পরবর্তী সময়ে ঝামেলামুক্ত ভ্রমণ নিশ্চিত করে। অপারেটরদের পরামর্শ, ওমরাহ যাত্রার পরিকল্পনা করার সময়ই যেন সবাই যাওয়া ও ফেরার টিকিট একসঙ্গে বুক করেন। এতে শেষ মুহূর্তের দুশ্চিন্তা ও বিমানবন্দরে জটিলতা এড়ানো সম্ভব হবে। সূত্র: খালিজ টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”? থার্টি পার্সেন্টের সরকার! ভূমি দস্যুদের হাতেই প্রশাসন! দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখাল তাদের আসল চেহারা বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর