এ বছর ইরানে এক হাজারেরও বেশি বন্দির মৃত্যুদণ্ড কার্যকর – ইউ এস বাংলা নিউজ




এ বছর ইরানে এক হাজারেরও বেশি বন্দির মৃত্যুদণ্ড কার্যকর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫ | ১০:১২ 55 ভিউ
নিরাপত্তা কর্মী ও এক ধর্মগুরুকে হত্যার দায়ে ইসরায়েলের সঙ্গে 'যোগাযোগ থাকার' অভিযোগে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান শনিবার এই খবর নিশ্চিত করেছে। মিজানের প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ছয়জন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের খোররামশহরে বোমা হামলা ও সশস্ত্র আক্রমণের সঙ্গে জড়িত ছিলেন। এসব হামলায় চারজন নিরাপত্তা কর্মী নিহত হন। তেহরানের দাবি, এই ছয়জন স্থানীয় আরব জাতিগোষ্ঠীর বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্য ছিলেন। অন্যদিকে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া অপর ব্যক্তি হলেন সামান মোহাম্মাদি খিয়ারেহ, যিনি স্থানীয় কুর্দি সম্প্রদায়ের সদস্য। তাকে ২০০৯ সালে কুর্দিস্তান প্রদেশের সানানদাজ শহরে সরকারপন্থী সুন্নি ধর্মগুরু মামুস্তা শেখ আল-ইসলামকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। বার্তাসংস্থা মিজান এই ব্যক্তিদের ইসরায়েলের

সঙ্গে যোগাযোগ থাকার দাবি করলেও, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইরান সরকার প্রায়শই অভ্যন্তরীণ বিরোধিতা দমনে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ আনে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ২০২৫ সালে এখন পর্যন্ত ইরান এক হাজারেরও বেশি বন্দিকে মৃত্যুদণ্ড দিয়েছে, যা গত ১৫ বছরে দেশটিতে সর্বোচ্চ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আন্তর্জাতিক বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া টানা বজ্রবৃষ্টির পূর্বাভাস ঋণের বোঝা নিয়ে বাতি জ্বলছে : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সারা দেশ দাসত্বের দালালেরা ২০০১ এ যেভাবে সফল হয়েছিল, একইভাবে এবারও সফল অতীতে মামলা-হামলার ঝুঁকির কারনে গুপ্ত রাখা নারী সদস্যদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী! সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ, ইফতার কর্মসূচির আড়ালে ছাত্রদের আবার সংগঠিত করার ষড়যন্ত্র! ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জন নিহত জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার জুলাই বিক্ষোভে নির্মমভাবে পুলিশ হত্যা: দাবি আদায়ের নামে রাষ্ট্রীয় বাহিনীকে পঙ্গু করার জঙ্গি পরিকল্পনা? টঙ্গীতে ১৮ মাস পর আওয়ামী লীগের অফিসে দলীয় ব্যানার, জাতীয় পতাকা উত্তোলন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরলো জামায়াতপন্থী লে. জেনারেলসহ শীর্ষ ৬ কর্মকর্তা গণভোটে অতিরিক্ত দেখানো ৯ লাখ ‘হ্যাঁ’ ভোট বাদ দিল নির্বাচন কমিশন