এ ধরনের বাজেট দেওয়া ছাড়া বিকল্প ছিল না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুন, ২০২৫
     ৯:৫৯ পূর্বাহ্ণ

এ ধরনের বাজেট দেওয়া ছাড়া বিকল্প ছিল না

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৫ | ৯:৫৯ 102 ভিউ
এটা সংকটকালীন পরিমিত বাজেট। কারণ, আমাদের এখন অর্থনীতিতে অনেক সমস্যা। একদিকে মূল্যস্ফীতির চাপ অনেক বেশি, আবার বিনিয়োগ বাড়ছে না, কর্মসংস্থানও নেই, অন্যদিকে সম্পদও নেই। এ সমস্যাগুলো সমন্বয় করার জন্য এ ধরনের একটি সংকটকালীন বাজেট দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না। আমাদের আয় বেশি থাকলে বা সম্পদ থাকলে বাজেট বাড়ানো যেত। সে সময় উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া বা অন্যান্য খাতে বাজেট আরও বাড়ানো যেত। কিন্তু এখন সেগুলো সম্ভব নয়। গতকাল সোমবার দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি আরও বলেন, এখন উচ্চমূল্যস্ফীতির সময় আমাদের ব্যয় সংকোচন করতে হবে। না হলে মূল্যস্ফীতির চাপ আরও উসকে

দেবে। এ ছাড়া আমাদের টেক্স-জিডিপি রেশিও অনেক কম। সরকার বড় বাজেট দিতে গেলে ব্যাংক খাত থেকে ঋণ করা, সঞ্চয়পত্র বা বিদেশি ঋণ করা ছাড়া বিকল্প নেই। সব মিলিয়ে যে বাজেট দিয়েছে, সেটা ঠিকই আছে। তিনি বলেন, এখন বিষয় হচ্ছে যে বাজেট ঘোষণা করা হয়েছে, সেটা কতটুকু বাস্তবায়ন করা হয়। আমাদের এ বাজেটই বাস্তবায়ন চ্যালেঞ্জ হবে। আমাদের এখন প্রাতিষ্ঠানিক সক্ষমতা নেই। প্রাতিষ্ঠানিক সংস্কার এখনো শেষ হয়নি। মাত্র চলছে। আমাদের ট্যাক্সের জন্য যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, তা পূরণে আমাদের সক্ষমতা নেই। এজন্য সক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে। এ ছাড়া এনবিআরের যেসব সমস্যা রয়েছে, সেগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা দরকার বলেও মনে করেন

এ অর্থনীতিবিদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ শপথ নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যুধিষ্ঠির কে? : উপদেষ্টা রেজওয়ানা বনাম আন্তর্জাতিক সংস্থাসমূহ ভোট নিয়ে ইউনূসের জালিয়াতি ফাঁস করে দিল টিআইবি ২.২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন : বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি Bangladesh 2026 — Election and a Crisis of Trust রংপুরে ড. ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম অপরাধীদের বিচার ও বাকিদের সুযোগ—আওয়ামী লীগ নিয়ে ‘রিকনসিলিয়েশন’-এর প্রস্তাব বিএনপি নেতার গুলিস্তানে ৫ আইনজীবীর ওপর ‘মব সন্ত্রাসীদের’ হামলা, লুটে নিয়ে পুলিশে সোপর্দ গ্রেপ্তারের দীর্ঘ প্রায় নয় মাস পর রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ছেলের মুক্তির আগেই বাবার বিদায়: জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আকুতি Bangladesh Election 2026 — Mandate or Mystery? The Story of Invisible Ballots Behind an “Unprecedented” Election শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক সংস্কার নিয়ে আমি হতাশ: মাসদার হোসেন উন্নয়ন নেই, ঋণের রেকর্ড: ১৭ মাসেই সাড়ে ৪ লাখ কোটি টাকার দায় ‘বিনা অপরাধে ১৬ মাস কারাগারে বন্দি আমার স্বামী’: মুক্তির দাবিতে ব্যারিস্টার সুমনের স্ত্রীর আবেগঘন বার্তা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম