এলিট শ্রেণির টাকায় যুদ্ধ চালাচ্ছে রাশিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৫
     ৬:০১ পূর্বাহ্ণ

এলিট শ্রেণির টাকায় যুদ্ধ চালাচ্ছে রাশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৫ | ৬:০১ 549 ভিউ
রাশিয়ার যুদ্ধ কেবল প্রেসিডেন্টের আদেশ বা সেনা অভিযানের মধ্যেই এখন সীমাবদ্ধ নয়। এর পেছনে রয়েছে অর্থ এবং ক্ষমতার অদৃশ্য হাত। মূলত এ যুদ্ধ পরিচালিত হচ্ছে দেশের প্রভাবশালী ধনী ও শিল্পপতিদের অর্থায়নেই। যারা যুদ্ধকে কাজে লাগিয়ে উপার্জন করছেন বিপুল মুনাফা। যুদ্ধের ক্ষতি সাধারণ মানুষের কাঁধে, অথচ লাভ যাচ্ছে উচ্চপদস্থদের ঝুলিতে। এপি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ না হওয়ার বড় বাধা হলো আর্থিক স্বার্থ। যা সামরিক শিল্প ও যুদ্ধকালীন অর্থনীতির পুনর্গঠন থেকেই গড়ে উঠেছে। যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে মূলত দেশের অভিজাত ও শক্তিশালী শ্রেণির অর্থনৈতিক স্বার্থের কারণেই। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ায় বিলিয়নেয়ারের সংখ্যা বেড়েছে। তারা বিদেশি সম্পদ, যেমন কারখানা, জমি বা কোম্পানি সস্তায় কিনছে।

পাশাপাশি নতুন শিল্প ও ব্যবসা খাতে বিনিয়োগ করছে। ইউরোপের বাজারে যে বিশৃঙ্খলা বা সরবরাহের ব্যাঘাত তৈরি হয়েছে, সেই সুযোগও ব্যবহার করে উচ্চ মুনাফা তুলেছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আরেকটি কারণ হলো পশ্চিমা দেশগুলোর অনিশ্চয়তা ও কঠোর নিষেধাজ্ঞা প্রয়োগে বিলম্ব। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর কঠোর নিষেধাজ্ঞা না দেওয়া রাশিয়াকে সময় দিয়েছিল নতুন বাণিজ্যিক পথ তৈরি করতে। আজ বৈশ্বিক নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়ার রপ্তানি আয় ২০১৫ সালের তুলনায় বেশি। অর্থাৎ যুদ্ধেও রাশিয়ার অর্থনীতি ধ্বংস হয়নি, বরং অভিযোজিত হয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে কিছুটা ধীরগতিতে এসেছে। এদিকে এই যুদ্ধ বন্ধে বারবার হুংকার ছাড়লেও ব্যর্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। যিনি ছয়টি যুদ্ধ শেষ করার দাবি

করেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করবেন, তিনি এখনো তা কেন করতে পারছেন না?- এমন প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞ মহলে। তবে এর পেছনে ক্রেমলিনের প্রভাব বিস্তারের মনোবৃত্তি আর সীমাহীন আকাঙ্ক্ষাকেই কারণ হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা। শুরু থেকেই পুতিনের কৌশলগত লক্ষ্য ছিল শুধু ইউক্রেনীয় ভূমি দখল নয়, বরং রাশিয়াকে বৈশ্বিক শক্তি এবং ইউরোপে এক প্রভাবশালী আধিপত্য হিসাবে পুনঃপ্রতিষ্ঠা করা। এ বিষয়টা রাশিয়ার জন্য ততটাও সহজ নয়। তাই শেষ অবলম্বন হিসেবে সামরিক শক্তি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়ানোর দিকেই ঝুঁকছে রাশিয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একাত্তর থেকে আবার৭১ কেমন আছে বাংলাদেশ? নির্বাচন বৈধতা দিতে এক ব্যক্তির সাইনবোর্ডসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠান ‘পাশা’, একাই সাপ্লাই দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক! উপদেষ্টা আদিলুর ও শিক্ষা উপদেষ্টা আবরারের পারিবারিক বলয়ে নির্বাচন পর্যবেক্ষক তালিকা গণভোট নয়, এটা সংবিধান ধ্বংসের আয়োজন হাজার হাজার প্রোফাইল ছবিতে একটাই কথা—“নো বোট, নো ভোট।” ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া আইনের শাসনের নির্লজ্জ চিত্র: ভুয়া মামলা ও আতঙ্কে বন্দী বাংলাদেশ বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন ও গণভোট বর্জনের আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা ইউনূস সাহেব ঈদ করবেন কোথায়! Plebiscite or Refounding? The Constitutional Limits of the Referendum in Bangladesh Former Bangladeshi Minister Ramesh Chandra Sen Dies in Custody হাতিরঝিল এক্সপ্রেসওয়ের রড চুরির একচ্ছত্র আধিপত্য ‘মাওরা সায়মন’ সিন্ডিকেটের: নেপথ্যে ভেজাল তাহের ও কাইলা হৃদয় নির্বাচনকে ‘সাজানো নাটক’ আখ্যা দিয়ে ভোট বর্জনের ডাক দিলেন সজীব ওয়াজেদ জয় রমেশ চন্দ্র সেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: শেখ হাসিনা কারাগারে দেড় বছরে ঝরল ১১২ প্রাণ রমজানে ডায়াবেটিস রোগীদের ওষুধের মাত্রা ও সময়সূচি পরিবর্তন পাক ভারত ম্যাচ আয়োজনে মরিয়া আইসিসি, নিলো নতুন পদক্ষেপ নতুন সংকটের মুখে আইসিসি হজের ভিসা দেওয়া শুরু আজ দেশের বাজারে স্বর্ণের বড় দরপতন, এখন ভরি কত?