এবার বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে যে নালিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪

এবার বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে যে নালিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ |
জুলাই-আগস্ট গণ-বিপ্লবে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকে ঢাকা ও নয়াদিল্লী সম্পর্কে এক ধরনের টানাপোড়েন চলছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প এবং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে পৃথকভাবে চিঠি দিয়েছে ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা (ফিডস) নামের একটি সংস্থা। যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থার সদস্যদের সবাই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন, কিংবা যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে স্থায়ী হওয়া ভারতীয়। গতকাল বুধবার ফিডসের প্রেসিডেন্ট খান্দেরাও কান্ড ট্রাম্প এবং বাইডেনকে চিঠি দিয়েছেন বলে জানা গেছে। ট্রাম্পকে প্রদান করা চিঠিতে ‘বাংলাদেশ একটি মৌলবাদী ইসলামি রাষ্ট্রে পরিণত হচ্ছে’ উল্লেখ করে খান্দেরাও কান্ড বলেন, “বাংলাদেশ একটি মৌলবাদী ইসলামি রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং সেখানে গণতন্ত্র

ফিরিয়ে আনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের তৎপর হওয়া এখন জরুরি। আমি প্রেসিডেন্ট বাইডেনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন প্রশাসনিক টিমের প্রতি অনুরোধ জানাচ্ছি যে ক্ষমতা গ্রহণের পর তারা যেন বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করাকে অগ্রাধিকার দেন।” বাইডেনকে দেওয়া চিঠিতে খান্দেরাও কান্ড বলেন, “বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠিত হবে কি না— তা নির্ভর করছে দেশটির সবচেয়ে দুর্বল জনগোষ্ঠীসহ সব নাগরিকের অধিকার সুরক্ষিত থাকছে কি না। আমরা বিশ্বাস করি যে আপনি এবং আপনার নেতৃত্বাধীন প্রশাসন সবসময়ই মানবাধিকার ইস্যুতে আপোসহীন এবং এই মুহূর্তে বাংলাদেশে যারা নিপীড়ন

এবং বাস্তুচ্যুতির শিকার, তাদের রক্ষায় আপনি তৎপর হবেন।” সম্প্রতি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের রাজনৈতিক প্ল্যাটফরম সম্মিলিত সনাতন জাগরণ সমাজের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার