একদিনে ৩৫ কোটি ৩০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫

একদিনে ৩৫ কোটি ৩০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ |
ডলারের দরপতন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কেনা অব্যাহত রেখেছে। সোমবার কিনেছে ৩৫ কোটি ৩০ লাখ ডলার। বাজারের চেয়ে বেশি দামে এসব ডলার কেনা হয়েছে। এদিন আন্তঃব্যাংকে ডলারের গড় দাম ছিল ১২১ টাকা ৭০ পয়সা। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে কিনেছে ১২১ টাকা ৭৫ পয়সা দামে। আন্তঃব্যাংকে সোমবার সর্বনিম্ন ১২১ টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ ১২১ টাকা ৭৩ পয়সা দরে প্রতি ডলার বেচাকেনা হয়েছে। ব্যাংকগুলো গ্রাহকদের কাছে প্রতি ডলার বিক্রি করেছে সর্বনিম্ন ১২১ টাকা ৫০ পয়সা থেকে ১২১ টাকা ৯৫ পয়সা দরে। চলতি অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক কিনেছে ১৭৪ কোটি ৭৫ লাখ ডলার। বাজারের ডলারের প্রবাহ বাড়ায় এর দাম

কমে যাচ্ছে। সর্বনিম্ম ১২১ টাকার নীচে নেমে গিয়েছিল এর দাম। ডলারের দাম কমলে রপ্তানি আয় ও রেমিটেন্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এমন আশংকায় কেন্দ্রীয় ব্যাংক এর দাম ধরে রাখতে চাচ্ছে। যে কারণে বাজারের চেয়ে বেশি দাম দিয়ে ডলার কিনছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’