উপদেষ্টা রিজওয়ানার প্রভাবে পিতা ‘মন্দির কমিটির সভাপতি’ হওয়ায় চাকরি হয়নি হিন্দুপ্রার্থীর – ইউ এস বাংলা নিউজ




উপদেষ্টা রিজওয়ানার প্রভাবে পিতা ‘মন্দির কমিটির সভাপতি’ হওয়ায় চাকরি হয়নি হিন্দুপ্রার্থীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৫ |
হিন্দু চাকরিপ্রার্থীর পিতা দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি হওয়ায় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের প্রভাবে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারী প্রকৌশলীর চাকরি হয়নি বলে অভিযোগ উঠেছে। যদিও তার এবং পরিবারেরর কোনো সদস্যের সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। বিডি ডাইজেস্ট-এর হাতে আসা ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুহিলপুরের বাসিন্দা পুলক দেব পলাশের পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। শুধু পলাশই নয়, একই পদে অন্য হিন্দু প্রার্থী উপ-সহকারী প্রকৌশলী পদে শুভ চন্দ্র বসু, দীপ্ত ডাকুয়াসহ অন্তত ২৫ জন প্রার্থীর যোগদান আটকে রেখেছেন উপদেষ্টা রিজওয়ানা। এমনকি শূন্যপদে নতুন করে ৫০ জনের নিয়োগ বিজ্ঞপ্তিও দিয়েছেন মন্ত্রণালয়টির উপদেষ্টা রিজওয়ানা হাসান। প্রতিবেদনে অপরাধ হিসেবে দেখানো হয়েছে, পুলক দেব

পলাশের পিতা মানিক চন্দ্র দেব ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুহিলপুর হিন্দু পাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি। তবে প্রতিবেদনে পুলক দেব পলাশ ও মানিক চন্দ্র দেবের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। সেখানে আরও উল্লেখ আছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিক, স্থায়ী ঠিকানার অধিকারী এবং কোনো রাজনৈতিক দল, সংগঠন বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন। কিন্তু দাবি করা হয়েছে, পরিবারটি আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত। মানিক চন্দ্র দেবের সাথে সুহিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নয়ন মনি দেবের সাথে সুসম্পর্ক রয়েছে। প্রতিবেদনটি বিশ্লেষণ করে নিরাপত্তা বিশেষজ্ঞ আমিনুল হক বলেন, দুটি অপরাধে পুলক দেব পলাশের চাকরিচ্যুত করেছে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার। ৮ই আগস্ট ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায়

আসার পর থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়নের অভিযোগ বাড়ছে। হিন্দু সম্প্রদায়ের একাধিক সরকারি কর্মকর্তা এর আগেও চাকরি হারিয়েছেন বা বদলির মুখে পড়েছেন ধর্মীয় পরিচয়ের কারণে। পলাশের ঘটনাকে সেই ধারাবাহিকতার নতুন উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। পুলক দেব পলাশ বলেন, উপদেষ্টা রিজওয়ানা হাসানের ইচ্ছা-অনিচ্ছার কারণে চাকরি আটকে রয়েছে। আমাদের চাকরিতে কেন যোগদান করতে দিচ্ছে না সেটাও স্পষ্ট নয়। নিরাপত্তা বিশেষজ্ঞ আমিনুল হক বলেন, ‘প্রথমত, তার পিতা মানিক চন্দ্র দেব হিন্দু পাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও দ্বিতীয়ত, আওয়ামী লীগ নেতার সাথে সুসম্পর্ক’। ‘অথচ গ্রাম বাংলায় বহু পরিবারের এক ভাই আওয়ামী লীগ, অপর ভাই বিএনপি করে। কিন্তু প্রতিহিংসাপরায়ণ ইউনূস সরকার সম্প্রীতির বদলে বিদ্বেষ ছড়াচ্ছে যেখানে কারও

সাথে ভালো সম্পর্ক থাকলেই চাকরী খেয়ে ফেলা যায়’, বলেন এ নিরাপত্তা বিশ্লেষক। চাকরিতে যোগদান আটকানোর বিষয়টি উপদেষ্টা রিজওয়ানা স্বীকার করে বলেন, পুলিশের তথ্য যাচাই-বাছাই গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের অনেকের নামে মামলা আছে ফলে আমাদের এটা বেশী করে দেখতে হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা ইরানের নারী ফুটবলাররা দেশে ফিরছেন তুরস্ক সীমান্ত দিয়ে প্যারিসে ঈদ ঘিরে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক আয়োজন ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমিজুড়ে থেমে থেমে যানজট এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা আইজিপির বাসায় চুরির খবর গুজব: পুলিশ সদর দপ্তর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩