ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের ছোড়া বোমায় বিএনপি কর্মী নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুন, ২০২৫

ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের ছোড়া বোমায় বিএনপি কর্মী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৫ |
যশোরের বেনাপোল ডুবপাড়া গ্রামে ঈদুল আজহার নামাজ নিয়ে দ্বন্দ্বকে কেন্দ্র করে আব্দুল হাই নামে এক বিএনপির কর্মীকে বোমা মেরে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার রাতে ডুবপাড়া জামতলা মোড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে। নিহত আব্দুল হাই ডুবপাড়া গ্রামের হারান আলীর ছেলে ও বেনাপোল পৌর বিএনপির নেতা মিয়াদ আলীর ভাগনে। স্থানীয়রা জানায়, সকালে ডুবপাড়া গ্রামে আওয়ামী লীগ সমর্থক কিছু লোকজন ঈদগাঁ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করতে যান। এ সময় ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জামসের আলীর ছেলে আবু সাঈদ তাদের নামাজ পড়তে বাধা দেন। পরে ওয়ার্ড বিএনপির সভাপতি আশানুর রহমান আশা ও সাধারণ সম্পাদক মোক্তার আলী দুইপক্ষের সঙ্গে বসে সমঝোতা করে দেন। পরে

রাত ৯টার দিকে বিএনপির সমর্থক আব্দুল হাই ডুবপাড়া গ্রামের জামতলার মোড়ে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় ওয়ার্ড বিএনপির নেতা জামসের আলীর ছেলে আবু সাঈদ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আব্দুল হাইয়ের ওপর বোমা নিক্ষেপ করেন। এতে ঘটনাস্থলে আব্দুল হাই মারা যান। আবু সাঈদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির সমার্থক বলে জানা গেছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। আবু সাঈদসহ অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আলোচনায় প্রেস সচিব: উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ সরকারের অস্পষ্ট বিবৃতিতে কষ্ট পেয়েছি, কাম্য ছিল না: ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদি প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ইরানকেন্দ্রিক মধ্যপ্রাচ্য সংকটের প্রথম আঘাত বাংলাদেশের ওপর ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী এআইআইবি সহায়তা অনিশ্চিত, জ্বালানি বাজার অস্থিরতায় বাজেট বাস্তবায়নে বাড়ছে চাপ ইউনূস সরকারের ‘বিলাসী’ ঋণের বিশাল বোঝা জেন জির কাঁধে? দেশ-জাতির সাথে বেইমানি করা মীর জাফরের ৩৪৬ বংশধর ভোটার তালিকা থেকে বাদ ৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক; চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক নিহত, তীব্র নিন্দা যুক্তরাজ্যের পর এবার আজহারীকে ‘চরমপন্থী ইসলামি বক্তা’ আখ্যায় অস্ট্রেলিয়া থেকেও বহিষ্কার আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প