ইসলামপন্থি বা ইসরাইল কোনোটিই নয়, যুবরাজ সালমান হাঁটছেন ভিন্ন পথে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬
     ১০:৩০ অপরাহ্ণ

ইসলামপন্থি বা ইসরাইল কোনোটিই নয়, যুবরাজ সালমান হাঁটছেন ভিন্ন পথে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:৩০ 39 ভিউ
কয়েক দশক ধরে সৌদি আরবকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রপন্থি বলয়ের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে দেখা হচ্ছিল। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ও মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে রিয়াদের অবস্থানও ছিল কঠোর। একই সঙ্গে ধারণা ছিল, যেকোনো সময় ইসরাইলের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি। এমনকি ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর ১৬ দিন আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘে ‘ঐতিহাসিক শান্তিচুক্তি’ বাস্তবায়নের আশার কথা বলেছিলেন। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে (এমবিএস) ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার জন্য গঠিত আব্রাহাম অ্যাকোর্ডে যোগ দেওয়ার জন্য বার বার বলেছিলেন। এমনকি রিয়াদ শিগগিরই ইহুদি রাষ্ট্র স্বীকার করবে বলেও তিনি একাধিক বার জানিয়েছেন। তবে গাজায় আগ্রাসনের

পর এসব আলোচনা অতীত হয়ে গেছে। সৌদি আসলে কোনো পথেই হাঁটেনি। যুবরাজ সালমান তার দেশকে না নিয়ে গেলেন ইসলামপন্থিদের দলে না এগুলেন পশ্চিমাদের দিকে। আসলে তিনি কোন পথে হাঁটছেন তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে সৌদির কয়েকটি কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে উদ্বেগ তৈরি করেছে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে টানাপোড়েন, কাতার ও তুরস্কের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করা এবং সৌদি গণমাধ্যমে ইহুদিবিদ্বেষী ভাষা বাড়ার ঘটনায় অনেক পর্যবেক্ষক মনে করছেন-যুবরাজ সালমান ইসলামপন্থি একটি আঞ্চলিক জোটের দিকে ঝুঁকছেন কিনা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনাও কি উবে যাচ্ছে? তবে বিশ্লেষকদের মতে, এমন উদ্বেগ অনেকটাই অতিরঞ্জিত। তারা বলছেন,

রিয়াদ কোনো আদর্শিক ইসলামপন্থি জোটে যোগ দিচ্ছে না, বরং কৌশলগত ভারসাম্য রক্ষার অংশ হিসেবেই নতুন সম্পর্কের ইঙ্গিত ও বার্তা দিচ্ছে। কিন্তু গাজা যুদ্ধের বিপর্যয় যুবরাজ সালমানের অবস্থান কঠোর করেছে। যুদ্ধ শেষ হলেও এখন ইসরাইলের সঙ্গে দ্রুত স্বাভাবিককরণে আগ্রহী নয় সৌদি নেতৃত্ব। এর মধ্যেই পাকিস্তানের সঙ্গে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি (পরমাণু) করেছে রিয়াদ, যাকে ঘিরে ‘ইসলামিক ন্যাটো’ গঠনের সম্ভাবনা দেখা যাচ্ছে। পরে তুরস্ক ওই চুক্তিতে যুক্ত হতে পারে- এমন খবরও ছড়ায়। তবে উপসাগরীয় রাজনীতির বিশ্লেষকরা বলছেন, সৌদি আসলে কোনো জোটে বাঁধা পড়তে চাইছে না। যুবরাজ সালমান বিভিন্ন সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও আমিরাতকে বার্তা দিচ্ছেন- সৌদির বিকল্প অংশীদারও আছে। একইভাবে কাতারের সঙ্গে

সম্পর্ক স্বাভাবিক করা, বাণিজ্য বাড়ানো এবং তুরস্কের সঙ্গে ফের জোরালো সম্পর্ক- এসবই বাস্তববাদী কূটনীতি। এক সময় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হলেও এখন সৌদি ও তুরস্ক অর্থনীতি ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চাইছে। অন্যদিকে আমিরাতের সঙ্গে সৌদি দ্বন্দ্ব ইয়েমেন ও সুদানের মতো অঞ্চলে স্পষ্ট হয়েছে। তবে এটিও আদর্শিক নয়, বরং প্রভাব ও স্বার্থের লড়াই। সব মিলিয়ে বিশ্লেষকদের মত- সৌদি আরব ‘হেজিং’ করছে, অর্থাৎ একাধিক দিক খোলা রাখছে। ইসলামপন্থিদের দিকে ঝুঁকে পড়া বা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক চিরতরে বাতিল-কোনোটাই এখনই বাস্তবতা নয়। সূত্র: টাইমস অব ইসরাইল

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র: ক্ষয়যুদ্ধের মুখে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা: ছাত্রদল থেকে বহিষ্কার হামিম শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা তৈরি পোশাক খাতের অস্থিরতা চরমে: কমেছে রপ্তানি, ঈদে বেতন–বোনাস নিয়ে শঙ্কা ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতির পুনরাবৃত্তি আশঙ্কা: ইরান সংঘাতে বাংলাদেশের জ্বালানি সংকট অসহনীয় হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের করণীয় বিষয়ে বাংলাদেশ বিমানের জরুরি ঘোষণা বিএনপির হস্তক্ষেপে সাংবিধানিক প্রতিষ্ঠানে ইউনূসপন্থীদের জোরপূর্বক পদত্যাগ: ক্ষেপছে মার্কিনপন্থী নাগরিক সমাজ মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা