ইসরায়েলে মাইক্রোসফট অফিসের পাশে ভয়াবহ বিস্ফোরণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুন, ২০২৫

ইসরায়েলে মাইক্রোসফট অফিসের পাশে ভয়াবহ বিস্ফোরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুন, ২০২৫ |
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের বিয়ারশেবা শহরে বিস্ফোরণ এবং আগুন লাগার ঘটনা ঘটেছে। বিশেষ করে শহরের প্রযুক্তি পার্ক এলাকার কাছে, যেখানে মাইক্রোসফট অফিস অবস্থিত, সেখানে আগুনের সূত্রপাত হওয়ায় পরিস্থিতি ঘিরে উদ্বেগ বেড়েছে। শুক্রবার (২০ জুন) স্থানীয় সময় সকালে ইসরায়েলের সামরিক বাহিনী জানায় যে তারা ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এরপরই ইসরায়েলের জরুরি পরিষেবাগুলো একের পর এক কল পেতে শুরু করে, বিশেষ করে বিয়ারশেবায় আগুন লাগার খবর জানিয়ে। এর ফলে জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সিএনএনের প্রতিনিধিদের বরাতে জানা যায়, বিয়ারশেবার যেসব এলাকায় আগুন লেগেছে, তা মাইক্রোসফট অফিস এবং আশপাশের প্রযুক্তি পার্কের খুব কাছেই। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম একটি

ভিডিও প্রকাশ করে, যেখানে শহরের একটি রাস্তায় একাধিক স্থানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। ইসরায়েলি পুলিশ জানায়, তারা দক্ষিণাঞ্চলীয় এলাকায় খোলা জায়গায় গোলাবারুদ বা ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে থাকার খবর পেয়েছে। এতে আশপাশের স্থাপনার কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। এর আগের দিন বৃহস্পতিবার ইরানের আরেকটি হামলায় বিয়ারশেবার সোরোকা মেডিকেল সেন্টার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শহরটি ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত এবং এখানে নেভাটিম বিমানঘাঁটি ছাড়াও গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের গুদাম রয়েছে, যা অঞ্চলটির কৌশলগত গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। তথ্যসূত্র : সিএনএন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পহেলা বৈশাখে বৃষ্টি ঝরবে ৩ বিভাগে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বিশ্ব চলতে পারবে ৪ দিন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ সরকারের সর্বনাশে মঈনরাই যথেষ্ট লোভের আগুন সোনালিতে ঋণখেলাপি: শুধু তালিকা নয়, ব্যবস্থা নিন ঈমান, ধৈর্য ও নৈতিকতার পরীক্ষা ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতাসহ ৭ আসামির চারজন রিমান্ডে হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়: অপু বিশ্বাস বিশ্বকাপের আগে তিন দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল