ইসরায়েলের হাইফায় ইরানের হামলায় আহত ৩৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুন, ২০২৫

ইসরায়েলের হাইফায় ইরানের হামলায় আহত ৩৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৫ |
ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দরনগরী হাইফায় শুক্রবার (২০ জুন) ইরানের হামলায় ৩৩ জন আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালগুলোর তথ্যের বরাতে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। হাইফা শহরের রামবাম হাসপাতালের বরাতে সংবাদমাধ্যমটি বলছে, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এছাড়া সামান্য আঘাত নিয়ে আরও ১৬ জন চিকিৎসা নিয়েছেন। এদিকে শনিবার (২১ জুন) ভোররাতে ১৮তম দফায় ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। দেশটির বিপ্লবী বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি লক্ষ্যবস্তুতে এটি ছিল ইরানের ১৮তম আক্রমণ। এতে বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরসহ মধ্য ইসরায়েলের সামরিক স্থাপনা এবং অপারেশনাল সাপোর্ট সেন্টারগুলোতে হামলা চালানো হয়েছে। এই হামলায় ইরানের অভ্যন্তরীণভাবে ডিজাইন করা শাহেদ-১৩৬ ড্রোন ব্যবহার করা হয়। ইসরায়েলের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনকে

বাধা দিতে পারেনি বলে দাবি আইআরজিসির। পাশাপাশি সম্মিলিত ড্রোন, ক্ষেপণাস্ত্র অভিযান ধারাবাহিকভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। হামলায় হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েল। এছাড়া ক্ষয়ক্ষতির কোন তথ্যও প্রকাশ করেনি দেশটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার