ইসরাইলের বন্দরে ইরাকি যোদ্ধাদের ড্রোন হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৪

ইসরাইলের বন্দরে ইরাকি যোদ্ধাদের ড্রোন হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৪ |
এবার ইসরাইলের এইলাত বন্দরে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরাকের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা। ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে যে বর্বরতা চালাচ্ছে, তার প্রতিশোধ হিসেবে ইরাকি যোদ্ধারা এ হামলা চালায়। ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের জোট বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা এইলাত বন্দরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে। সামাজিক মাধ্যমগুলোতে দেখা যায়, হামলার পর এইলাত বন্দর এলাকায় ধোঁয়া উড়ছে। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ড্রোন হামলায় দুজন বসতি স্থাপনকারী আহত হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে, ইরাকি যোদ্ধারা দুটি ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছে; তবে একটি ড্রোন আঘাত হানতে পারলেও অন্যটিকে ভূপাতিত করা হয়েছে। দখলদার সেনারা বলেছে, ইরাকের হুমকি সম্পর্কে

তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, এ বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বুধবার ইরাকি প্রতিরোধ যোদ্ধারা একদিনেই ইসরাইলের বিরুদ্ধে পাঁচটি সামরিক অভিযান চালিয়েছে। এর মধ্যে সাপির বিমানঘাঁটিসহ দুটি স্থাপনায় সরাসরি ড্রোন দিয়ে হামলা চালায় তারা। গত ৭ অক্টোবর ইসরাইল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করার পর থেকে এ পর্যন্ত ইরাকি যোদ্ধারা বহুবার ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব