ইশরাকের ব্যাপারে মতামত চেয়ে আইন মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগের চিঠি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মে, ২০২৫

ইশরাকের ব্যাপারে মতামত চেয়ে আইন মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগের চিঠি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৫ |
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক- ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন-কে বিজ্ঞ নির্বাচনী ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ, ১ম আদালত, ঢাকা এ দায়েরকৃত নির্বাচনী মামলা নং-১৫/২০২০ এর ২৭ মার্চ ২০২৫ তারিখের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন কর্তৃক আপীল দায়ের না করার সিদ্ধান্ত ও স্থানীয় সরকার(সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ধারা ৬ বিবেচনাক্রমে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে কোনো আইনগত জটিলতা আছে কি- না, এ বিষয়ে মতামত প্রদানের জন্য আইন ও বিচার বিভাগে পত্র প্রেরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ মে) স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত 'মতামত প্রদান সংক্রান্ত' শিরোনামে পত্রটি আইন ও বিচার বিভাগের সচিব বরাবর প্রেরণ করা

হয়। নির্বাচনী ট্রাইব্যুনালের মামলাটিতে বাংলাদেশ নির্বাচন কমিশন পক্ষভুক্ত বিবাদী হলেও কমিশন প্রতিদ্বন্দ্বিতা না করায় মামলাটিতে একতরফাসূত্রে রায় প্রদান, আরজি সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায়কে আমলে না নিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়, এ রায়কে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট এ রিট পিটিশন (নং-৮১৩৭/২০২৫) দাখিল, বরিশাল সিটি কর্পোরেশনের জনৈক পরাজিত মেয়র প্রার্থীর অনুরূপ আবেদন নির্বাচনী ট্রাইব্যুনালে খারিজ, সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচনের পরে মেয়াদকাল সংক্রান্ত জটিলতা নিরসনে আইনগত বাধা রয়েছে কি না জানতে স্থানীয় সরকার বিভাগ পত্রটি প্রেরণ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান