ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৫

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৫ |
আগামী ৩০ আগস্ট নির্ধারিত বাংলাদেশ সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বৃহস্পতিবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, তাদের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ইতালির প্রধানমন্ত্রী এই মুহূর্তে বাংলাদেশে আসছেন না। তবে এখনো আনুষ্ঠানিকভাবে সফর বাতিলের বিষয়টি জানানো হয়নি। সম্প্রতি ইউক্রেন যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনায় ন্যাটোভুক্ত দেশগুলোর অন্যতম শীর্ষ নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ইতালির প্রধানমন্ত্রী। তাই এ ব্যস্ততার ফলে তিনি আসছেন না বলে জানা গেছে। নির্ধারিত সফরসূচি অনুযায়ী, ৩০ আগস্ট ঢাকায় আসার কথা ছিল মেলোনির এবং ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করার কথা ছিল তার। সেখানে ইতালির পক্ষ থেকে

নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা করার কথা ছিল। এ ছাড়া মানব পাচার প্রতিরোধে করণীয় এবং বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত আলোচনাসহ ইতালির সঙ্গে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটিবিষয়ক সমঝোতা স্মারক, যা এরই মধ্যে সই হয়েছে। এ সফরে তা বাস্তবায়নের দিকনির্দেশনা নিয়েও আলোচনা হতো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত