ইউরোপজুড়ে গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করেছে রাশিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

ইউরোপজুড়ে গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করেছে রাশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ |
পশ্চিম ইউরোপজুড়ে সামরিক ও গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনার কাছাকাছি সম্পত্তি কিনে সেগুলোকে গোপন ঘাঁটিতে রূপান্তরের অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছে একাধিক ইউরোপীয় গোয়েন্দা সংস্থা। তাদের আশঙ্কা, দুর্বল আইনি কাঠামোর সুযোগ নিয়ে গড়ে তোলা এই নেটওয়ার্ক ভবিষ্যতে সমন্বিত নাশকতা, নজরদারি ও গোপন হামলার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হতে পারে। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে। গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, রুশ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো গ্রীষ্মকালীন বাড়ি, কেবিন, গুদামঘর, শহুরে ফ্ল্যাট, এমনকি দ্বীপও কিনেছে। কিছু স্থানে বিস্ফোরক, ড্রোন বা অস্ত্র মজুত থাকতে পারে বলেও তারা আশঙ্কা করছেন। ইউক্রেনে আগ্রাসনের পর লন্ডন ও ওয়ারশতে অগ্নিসংযোগ, পার্সেল বোমা ও নাশকতার চেষ্টার মতো ঘটনা এ উদ্বেগ আরও

তীব্র হয়েছে। বিশ্লেষকদের মতে, এগুলো বড় অভিযানের আগে ‘পরীক্ষামূলক চাল’ হতে পারে। ব্রিটেনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এমআই৬ প্রধান ব্লেইজ মেট্রেউইলি সতর্ক করে বলেছেন, দেশটি এখন ‘শান্তি ও যুদ্ধের মাঝামাঝি অবস্থানে’ রয়েছে। লন্ডনে এমআই৬ সদর দপ্তর ও মার্কিন দূতাবাসের আশপাশে সন্দেহজনক সম্পত্তি কেনাবেচা তদন্ত হয়েছে। স্কটল্যান্ডের ফাসলেন সাবমেরিন ঘাঁটি ও শেটল্যান্ডের সমুদ্রতল কেবল অবতরণস্থল নিয়েও উদ্বেগ রয়েছে। ফিনল্যান্ড এ বিষয়ে সবচেয়ে কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে। গত জুলাইয়ে তারা রুশ ও বেলারুশ নাগরিকদের সম্পত্তি কেনায় পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে। আর্কিপেলাগো সাগরে এয়ারিস্টন হেলমি নামের একটি প্রতিষ্ঠানের কেনা দ্বীপে ২০১৮ সালে অভিযান চালিয়ে হেলিপ্যাড, জেটি ও উন্নত যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়। কোম্পানির রুশ

মালিক পাভেল মেলনিকভ পরে জালিয়াতির দায়ে দণ্ডিত হন। নরওয়ে, সুইডেন ও বাল্টিক দেশগুলোতেও সামরিক ঘাঁটি ও রাডার স্থাপনার কাছে রুশ-সংশ্লিষ্ট সম্পত্তি কেনার নজির মিলেছে। কিছু ক্ষেত্রে রুশ অর্থোডক্স চার্চের সম্পত্তি নিয়েও নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। সুইজারল্যান্ডে কৌশলগত গবেষণা প্রতিষ্ঠানের নিকটবর্তী সম্পত্তি থেকে সাইবার নজরদারির অভিযোগও উঠেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সরাসরি সামরিক হামলার বদলে ‘গ্রে জোন’ কৌশলে অবকাঠামো অচল করে ন্যাটোর ঐক্য পরীক্ষা করতে পারে মস্কো। তবে ইউরোপীয় ইউনিয়নজুড়ে একক নিষেধাজ্ঞা প্রস্তাব ভেস্তে যাওয়ায় প্রতিরোধ ব্যবস্থা এখনো খণ্ডিত। কর্মকর্তাদের সতর্কবার্তা-সমন্বিত পাল্টা গোয়েন্দা উদ্যোগ ছাড়া এ বিস্তৃত হুমকি মোকাবিলা কঠিন হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা