ইউনূস সরকারের সমালোচনা করে ফেসবুকে রিল: গ্রেফতার ১৯ বছরের ছাত্রলীগ সদস্য ফাইজা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৫

ইউনূস সরকারের সমালোচনা করে ফেসবুকে রিল: গ্রেফতার ১৯ বছরের ছাত্রলীগ সদস্য ফাইজা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৫ |
রাজশাহীতে ইউনূস সরকারের সমালোচনামূলক একটি রিল ভিডিও ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে শেখ মিফতা ফাইজা (১৯) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ফাইজা নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার ও মিডিয়া মুখপাত্র মো. গাজিউর রহমান মঙ্গলবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি শেখ মিফতা ফাইজা রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ের জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে ইউনূস সরকারের নীতি ও জুলাই আন্দোলন নিয়ে সমালোচনামূলক বক্তব্য দেন। ভিডিওতে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শন করে ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে ফেসবুকে রিল আকারে ভিডিওটি পোস্ট করলে তা ভাইরাল

হয়ে যায়। ঘটনার পর রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা তদন্ত শুরু করে। পুলিশের দাবি, ফাইজার সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড পর্যালোচনায় দেখা গেছে— তিনি রাষ্ট্রবিরোধী প্রচারণা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অনলাইন কার্যক্রমে যুক্ত ছিলেন। ২৫ অক্টোবর রাজশাহী নগরীর তানভির আহমেদ সুইট নামে এক ব্যক্তি ডিবি পুলিশকে বিষয়টি জানান। এরপর ডিবি সদস্যরা অভিযান চালালেও ফাইজা পালিয়ে যান। সোমবার (২৭ অক্টোবর) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ী গোয়ালপাড়া এলাকা থেকে স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য এবং সংগঠনের অনলাইন প্রচারণায় যুক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ। আরএমপির উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, ইউনূস সরকারের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ও রাষ্ট্রবিরোধী

কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন এবং ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস