আ.লীগের নারী কর্মীকে হাত-পা বেঁধে পিটুনি, পুলিশে সোপর্দ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫

আ.লীগের নারী কর্মীকে হাত-পা বেঁধে পিটুনি, পুলিশে সোপর্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ |
রাজশাহীতে রুমানা ইসলাম আঁখি নামের আওয়ামী লীগের এক কর্মীকে হাত-পা বেঁধে পেটানোর ঘটনা ঘটেছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল সোমবার দিবাগত রাতে নগরীর কাদিরগঞ্জ আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ মঙ্গলবার ওই নারীকে নাশকতার একটি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, আঁখি নগরীর কাদিরগঞ্জ আমবাগান এলাকার বাসিন্দা। তিনি আওয়ামী লীগ কর্মী। তবে তার নামে কোনো মামলা ছিল না। এদিকে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অভিযানে সোমবার দিবাগত রাতে রাজশাহীতে আরও আটজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, বোয়ালিয়া থানার তিনটি মামলায়

তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সুমন (৪০), কাশিয়াডাঙ্গা থানা যুবমৈত্রীর আহ্বায়ক হাফিজুর রহমান সাগর (৪৫) ও ছাত্রলীগ কর্মী আতিকুর রহমান (২৪)। জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে নয়টি মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু