আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫

আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ |
আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আ. মালেক (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শ‌নিবার দিবাগত রা‌তে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর পু‌লিশ রাতে অভিযান চালিয়ে আ. মালেককে গ্রেফতার করে। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে। আ. মালেক ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের লামছিবাড়ি এলাকার মৃত জয়নাল আবেদিনের পুত্র। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি বাড়ির পাশে খালপাড়ে জাল ভাসানোর কাজে ব্যবহৃত ফ্লুট কুড়া‌তে যায়। শিশুটিকে একা পেয়ে বি‌ভিন্ন কিছুর লোভ দে‌খি‌য়ে স্থানীয় নজু মেম্বারের বাড়ির মসজিদের পাশে একটি মুদি দোকানের পিছনে নিয়ে যায়

বৃদ্ধ আ. মালেক। এক পর্যায়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার দেয়। প‌রে স্থানীয়রা ছু‌টে আস‌লে আ. মা‌লেক পা‌লি‌য়ে যায়। বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, শিশুটির বাবা বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করলে আ: মালেককে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। রোববার সকা‌লে তাকে আদালতে পাঠানো হয়েছে। ভোলা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান