আঞ্চলিক সহযোগিতার প্রধান চালিকাশক্তি হতে পারে ভারত-বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫

আঞ্চলিক সহযোগিতার প্রধান চালিকাশক্তি হতে পারে ভারত-বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫ |
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভৌগোলিক নৈকট্য, অর্থনৈতিক সক্ষমতা ও ভবিষ্যৎ প্রত্যাশা কাজে লাগিয়ে ভারত ও বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতার প্রধান চালিকাশক্তি হয়ে উঠতে পারে। সোমবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রতিরক্ষা কলেজে (এনডিসি) এ বছরের কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। মঙ্গলবার ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভারতের পররাষ্ট্রনীতি, উন্নয়ন কৌশল এবং দ্বিপাক্ষিক সম্পর্কের দীর্ঘমেয়াদি ভিশন তুলে ধরে প্রণয় ভার্মা বলেন, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, বৈশ্বিক শাসন কাঠামোর সংস্কার, গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ভারতের বৈশ্বিক সম্পৃক্ততা দিন দিন বাড়ছে। তিনি জানান, ভারতের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের মধ্যে বাংলাদেশ বিশেষ গুরুত্ব পায়। ‘প্রতিবেশী প্রথম নীতি’, ‘অ্যাক্ট

ইস্ট পলিসি’, ‘মহাসাগর নীতি’ এবং ভারতের ইন্দো-প্যাসিফিক ভিশনের মধ্যদিয়ে এ সম্পর্কের দিকনির্দেশনা প্রতিফলিত হয়। ভারতের হাইকমিশনার বলেন, দুই গুরুত্বপূর্ণ অর্থনীতি হিসেবে ভারত ও বাংলাদেশ বিমসটেক কাঠামোর আওতায় আঞ্চলিক একীভূতকরণের মূল চালিকাশক্তি। ঢাকায় যার সদরদপ্তর রয়েছে এবং যা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবৃদ্ধি একত্রিত করতে কাজ করছে। প্রণয় ভার্মা জোর দিয়ে বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সংবেদনশীলতার ভিত্তিতে ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও স্থিতিশীল, ইতিবাচক ও পারস্পরিকভাবে উপকারী করতে তারা অঙ্গীকারবদ্ধ। এই অংশীদারত্বে দুই দেশের জনগণই হবে প্রধান অংশীদার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ