আজ রাতেই দেখা যাবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫

আজ রাতেই দেখা যাবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫ |
আজ রাতেই সারা বিশ্বের আকাশে দেখা মিলবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল পূর্ণিমার চাঁদ, যাকে বলা হচ্ছে সুপারমুন (Supermoon)। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এই বিশেষ মুহূর্তে চাঁদ সাধারণ পূর্ণিমার চেয়ে প্রায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখা যাবে। এটি হলো ২০২৫ সালের তিনটি ধারাবাহিক সুপারমুনের দ্বিতীয়টি। বিশেষত যুক্তরাজ্যে আজ রাতেই পালিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘বনফায়ার নাইট’, ফলে আকাশজুড়ে আলো, ঝলক আর রঙের মায়াময় সমাহারে সজ্জিত হবে আজকের রাত। কেন চাঁদকে আজ সুপারমুন বলা হচ্ছে? চাঁদ যখন তার উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসে, তখন সেই অবস্থাকে বলা হয় ‘পেরিজি (Perigee)’। এই সময় চাঁদ পৃথিবী থেকে প্রায় ২ লাখ ২০ হাজার মাইল দূরে থাকে,

যা সাধারণ সময়ের তুলনায় অনেক কম। ফলে, চাঁদ আকাশে আরও বড়, উজ্জ্বল ও দীপ্তিময় দেখায়। অন্যদিকে, যখন চাঁদ পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থান করে, তখন সেটিকে বলা হয় ‘অ্যাপোজি (Apogee)’, যেখানে দূরত্ব বেড়ে যায় প্রায় ২ লাখ ৫০ হাজার মাইল পর্যন্ত। ‘সুপারমুন’ নামের উৎপত্তি ও ইতিহাস জ্যোতিষী রিচার্ড নোল ১৯৭৯ সালে ‘সুপারমুন’ শব্দটি প্রথম ব্যবহার করেন । তিনি এই নাম দেন সেই সময়ের পূর্ণিমা চাঁদকে, যা পৃথিবীর সবচেয়ে নিকটে অবস্থান করেছিল। এরপর থেকেই জ্যোতির্বিজ্ঞানী ও আকাশপ্রেমীদের কাছে এই শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে। নভেম্বরের এই সুপারমুনকে বলা হয় ‘বিভার মুন (Beaver Moon)’। উত্তর আমেরিকার আদিবাসী এবং প্রাচীন ইউরোপীয় সংস্কৃতিতে শতাব্দী ধরে এ নাম ব্যবহৃত হচ্ছে। এই সময়ে বিভাররা শীতের প্রস্তুতি

হিসেবে বাঁধ তৈরি ও খাদ্য মজুত করতে ব্যস্ত থাকে, সেই কারণেই এই নামকরণ। আজ রাতের আকাশে মহাজাগতিক সৌন্দর্য আবহাওয়া অনুকূলে থাকলে আজ রাতেই খালি চোখে দেখা যাবে এই বছরের সবচেয়ে উজ্জ্বল ও দীপ্তিময় চাঁদ। আকাশ পর্যবেক্ষণপ্রেমীদের জন্য এটি হবে এক অসাধারণ মহাজাগতিক উপহার। রাতের নিস্তব্ধতায় চাঁদের জোছনায় ভরে উঠবে প্রকৃতি, যা পৃথিবীব্যাপী জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের মুগ্ধ করবে। উল্লেখ্য, এ বছরের শেষ সুপারমুন দেখা যাবে আগামী ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজার চলচ্চিত্র উৎসব শুরু আগামীকাল ইরান সংঘাত কি পরমাণু যুদ্ধে রূপ নেবে দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ব্রাজিলকে হারাল ফ্রান্স ইরানে হামলা নিয়ে নতুন সিদ্ধান্ত দিলেন ট্রাম্প খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ব্রেক চাপলেও থামেনি পদ্মায় ডোবা বাসটি আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ সিউলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বেঁচে রইল ইতালির বিশ্বকাপের আশা মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে ইরানের হামলা, ব্যাপক ক্ষতি বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের