আইসিটিভিত্তিক বিশ্ব বাণিজ্যে নেতৃত্ব দিতে পারে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫

আইসিটিভিত্তিক বিশ্ব বাণিজ্যে নেতৃত্ব দিতে পারে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫ |
তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাত ভিত্তিক বাণিজ্যে বৈশ্বিক পর্যায়ে নেতৃত্ব দিতে পারে বাংলাদেশ। এ-সংক্রান্ত সফল কার্যক্রমগুলো তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। একই সঙ্গে আউটসোর্সিংসহ অন্য সেবার ক্ষেত্রে লেনদেন সহজ করাসহ সরকারি পর্যায়েও সহায়ক নীতি সহায়তা দিতে হবে। রোববার এক কর্মশালায় এসব কথা বলেছেন আইসিটি খাতের বিশেষজ্ঞরা। বাংলাদেশ বিজ্ঞান লেখক ও সাংবাদিক ফোরাম (বিএসডব্লিউজেএফ) ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ কর্মশালার আয়োজন করে। ‘কীভাবে একটি আইসিটি স্টার্টআপ তৈরি করবেন’ শীর্ষক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের সনি কর্পোরেশনের সিনিয়র সফটওয়্যার প্রকৌশলী ড. রাসেল আনাম। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) সাবেক উপাচার্য ড. চৌধুরী মোফিজুর রহমান। বিশেষ অতিথি

ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএসডব্লিউজেএফের সাধারণ সম্পাদক মীর লুতফুল কবির সা'দী, সংগঠনের নির্বাহী সদস্য মোহাম্মদ আবদুল হক আনু প্রমুখ। আলোচনায় ড. চৌধুরী মোফিজুর রহমান বলেন, আইসিটি খাতে স্টার্টআপগুলো অর্থনীতিতে বিপ্লব আনতে পারে এবং কর্মসংস্থান ও উদ্ভাবনের সুযোগ তৈরি করতে পারে। এই ধরনের উদ্যোগ পরবর্তী প্রজন্মের উদ্যোক্তাদের লালন-পালন করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আইসিটি স্টার্টআপগুলোর জন্য পরামর্শ ও আন্তর্জাতিক অভিজ্ঞতার প্রয়োজনীয়তা তুলে ধরে ড. মো. রোকনুজ্জামান বলেন, সফল হতে হলে স্টার্টআপগুলোকে স্থানীয় প্রয়োজন মিটানোর পাশাপাশি বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে। ড. রাসেল আনাম আইসিটি খাতের বৈশ্বিক অভিজ্ঞতার কথা

তুলে ধরেন। তিনি বাংলাদেশের ক্রমবর্ধমান আইসিটি খাতে উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে কীভাবে একটি সফল এবং টেকসই স্টার্টআপ গড়ে তোলা যায় সে ব্যাপারে পরামর্শ দেন। তার মতে,ছোট পরিসরে শুরু করলেও বড় চিন্তা করতে হবে। বাংলাদেশে আইসিটি খাতে বৈশ্বিক নেতা হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে সরকারের নীতি সহায়তা বাড়ানো প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম