ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ট্রফিটা শুধু পুরস্কার নয়, এটা অনেক বড় দায়িত্ব: বর্ণিতা
পুনম কি অন্তঃসত্ত্বা, ছবি ঘিরে জল্পনা তুঙ্গে
গ্র্যামির মঞ্চে আইসকে কটুক্তি বানির, অশালীন গালি দিলেন বিলি
১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা
মুক্তির ১১তম দিনেই বাহুবলী ২-এর রেকর্ড ভেঙে দিলেন রণবীর সিং
পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল
‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন
আইনি ব্যবস্থা নিতে থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা
টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় আইনি পদক্ষেপ নিতে থানায় গেছেন তার স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শনিবার দুপুরে কলকাতার রিজেন্ট পার্ক থানায় প্রিয়াঙ্কার উপস্থিতে মামলা দায়ের করে টলিউডের শিল্পীদের সংগঠন আর্টিস্ট ফোরাম।
এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, ভরত কল, ঋত্বিক চক্রবর্তী, সৌরভ দাস, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, লাবণী সরকার, বিদীপ্তা চক্রবর্তীসহ টালিউডের একাধিক তারকা।
আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, এ ঘটনায় প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সে অনুযায়ী প্রযোজনা সংস্থার ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়।
আইনজীবীসহ প্রিয়াঙ্কা সরকার থানায় ঢোকার মুহূর্তে একেবারে বিধ্বস্ত অবস্থাই দেখায় তাকে। থানায়
ঢুকে তিনি অভিযোগপত্রে সই করে তিনি। শনিবার দুপুরে এফআইআর দায়ের করতে থানায় যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, লাবণী সরকার, গত ২৯ মার্চ দিঘার তালসারি সৈকতে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং চলাকালে সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুলের। পুলিশের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে শুটিংয়ের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, যথাযথ অনুমতি ছাড়াই সেখানে শুটিং চলছিল। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই শিল্পীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং দায় নির্ধারণের দাবিতে সরব হয়েছেন অনেকেই। এদিকে রাহুলের স্মরণে শনিবার টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়েছে। নিরপেক্ষ তদন্তের
দাবিতে শনিবার বিকেলে টেকনিশিয়ান স্টুডিও থেকে ‘জাস্টিস ফর রাহুল’ মিছিলের ডাক দিয়েছে নাগরিক সমাজ। যেখানে যোগ দেবেন আর্টিস্ট ফোরাম ও ফেডারেশনের সদস্যরা।