অর্থাভাবে বাম চোখও হারানোর শঙ্কায় শিক্ষার্থী রায়হান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪

অর্থাভাবে বাম চোখও হারানোর শঙ্কায় শিক্ষার্থী রায়হান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪ |
অর্থ সংকটে উন্নত চিকিৎসার অভাবে দৃষ্টি শক্তি হারানোর শঙ্কায় রয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনে চোখে গুলিবিদ্ধ শিক্ষার্থী আসাদুজ্জামান রায়হান। দেশের ৫টি হাসপাতালে চিকিৎসা শেষেও গুলিবিদ্ধ ডান চোখ ইতোমধ্যে দৃষ্টিহীন হয়ে গেছে। এর প্রভাবে তিনি বাম চোখেও ঝাপসা দেখতে শুরু করেছেন। সরকারি কোনো ধরনের সহায়তা না পাওয়া রায়হানের চোখে আলো ফেরাতে ভারতে যেতে বলেছেন দেশের চিকিৎসকরা। তাতে খরচ হবে প্রায় ১৫ লাখ টাকা। তাই সহায়তা চেয়ে সম্প্রতি ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি। সেই স্ট্যাটাস দেখে প্রকৌশলী সায়েম শাহনেওয়াজ নামে ব্যবসায়ী বুধবার তার চিকিৎসায় দিয়েছেন সাড়ে ৩ লাখ টাকা। দ্রুত সময়ের মধ্যে বাকি টাকা জোগাড় করতে না পারলে চিরতরে দৃষ্টি হারানোর শঙ্কায় রয়েছেন রায়হান। তাই

দ্রুত সময়ে চিকিৎসা নিশ্চিতে সরকার ও দেশের জনসাধারণের প্রতি সহায়তা চেয়েছেন তিনি। এর আগে ৪ আগস্ট বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথায় তিনি গুলিবিদ্ধ হন। রায়হান নগরীর রূপাতলী এলাকার বাসিন্দা এবং ট্রাকচালক আনোয়ার হোসেনের ছেলে। তিনি নগরীর ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে (ইউজিবি) হিসাববিজ্ঞানের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। রায়হান বলেন, আমার ডান চোখের মধ্যে ছররা গুলি রয়েছে। দ্রুত সময়ে উন্নত চিকিৎসার জন্য বলা হলেও অর্থ সংকটে তা পারছি না। এ কারণে ইতোমধ্যে আমার বাম চোখেও ঝাপসা দেখতে শুরু করেছি। উন্নত চিকিৎসা না মিললে চিরতরে চোখ হারাব। এর আগেই সরকারি ও বেসরকারি সহায়তায় আমার চোখের আলো ফিরিয়ে দেওয়া হোক। রায়হান আরও বলেন, সরকার

আমার কোনো খোঁজই নেয়নি। কী খেয়ে আছি না খেয়ে আছি কেউ জিজ্ঞেসও করেনি আজ পর্যন্ত। কয়েকজন ব্যক্তি এসে আহত হওয়ার খবর ও প্রেসক্রিপশন নিয়ে গেলেও কোনো সহায়তা আসেনি। রায়হানের বাবা আনোয়ার হোসেন বলেন, আমি এমনিই গরিব মানুষ; সংসার চালানো দায়। এর মধ্যে ছেলের চিকিৎসা খরচ জোগানো অসম্ভব। তাই উন্নত চিকিৎসায় সবার সহযোগিতা কামনা করছি। এদিকে ব্যবসায়ী সায়েম শাহনেওয়াজ বলেন, রায়হানের ফেসবুক স্ট্যাটাস দেখে তাৎক্ষণিক সাড়ে ৩ লাখ টাকা দিয়েছি। পাশাপাশি সমাজের বিত্তবানরা তার পাশে না দাঁড়ালে এত টাকা জোগাড় করা অসম্ভব। তাই দলমত ভুলে রায়হানের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। বরিশাল জেলা প্রশাসক দেলোয়ার হোসেন বলেন, ঢাকার দুটি হাসপাতালে আহতদের তালিকা তৈরির ডেস্ক

খোলা আছে। সেখানে গিয়ে রায়হানের নাম লিপিবদ্ধ করে সহায়তার আবেদন করতে পরামর্শ দিয়েছি। ঢাকায় যাওয়ার যাতায়াত বাবদ তাকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে আছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন উত্তাল মার্চের স্মৃতিতে শিব্বীর আহমেদের পাঁচটি দেশাত্মবোধক গান আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে কারসাজি: এক বছরেই রাষ্ট্রের ৬৫৯ কোটি টাকা লুটে নিলো সিন্ডিকেট ঈদের আগেই বাড়ির পথে যাত্রা, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড় ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর বেশি দামে এলএনজি কেনা ও মার্কিন চুক্তি: সরকারের ভুল নাকি ইচ্ছাকৃত সিদ্ধান্ত! কোনো সামর্থবান মুসলিম রাষ্ট্র নয়, ইরানের পাশে দাঁড়ালো চীন মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জামায়াতের নির্বাচনী আইকন নিউইয়র্ক মেয়র মামদানির অফিসে এলজিবিটি দপ্তর: বিতর্ক চরমে ইরানের মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ আমলে খননকৃত শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ম কূপ উদ্বোধন, যুক্ত হচ্ছে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস কুর্মিটোলা এভিয়েশন ডিপো থেকে বিমানের ৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব! স্পিকার–ডেপুটি স্পিকারের পদত্যাগ নিয়ে সংবিধানিক প্রশ্ন: সামাজিক মাধ্যমে বিতর্ক আচরণবিধি ভাঙায় পাকিস্তানের আঘা সালমানকে আইসিসির তিরস্কার ও ডিমেরিট বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার? How Long Will People Remain Imprisoned Without Trial? কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার! বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম!