অর্থনৈতিক চাপে ধুঁকছে বাংলাদেশ: ‘১৪ বোয়িং’ ক্রয়—মার্কিন বাণিজ্য চুক্তির জগদ্দল পাথর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৬

অর্থনৈতিক চাপে ধুঁকছে বাংলাদেশ: ‘১৪ বোয়িং’ ক্রয়—মার্কিন বাণিজ্য চুক্তির জগদ্দল পাথর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৬ |
চরম অর্থনৈতিক চাপ, জ্বালানি ও বিদ্যুৎ সংকটের মধ্যেই ১৪টি বোয়িং বিমান কেনার সিদ্ধান্তকে ঘিরে তীব্র সমালোচনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের একাংশ বলছেন, এই সিদ্ধান্ত দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক এবং দীর্ঘমেয়াদে তা অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। অভিযোগ উঠেছে, অন্তর্বর্তীকালীন সময়ের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় স্বাক্ষরিত একটি মার্কিন বাণিজ্য চুক্তির বাধ্যবাধকতার ফলেই বর্তমান সরকারকে এই ক্রয় সিদ্ধান্তে যেতে হচ্ছে। এই চুক্তিকে দেশের স্বার্থবিরোধী হিসেবে আখ্যা দিয়ে সমালোচনা করছেন অনেক অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক। তারা বলছেন, এতে দেশের কৌশলগত ও আর্থিক স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়েছে। বর্তমান সরকারের নেতৃত্বে থাকা তারেক রহমান-এর প্রশাসনের জন্য এই সিদ্ধান্ত একটি বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা

হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই মাসেই ব্যাংক খাত থেকে প্রায় ৪১ হাজার কোটি টাকা ঋণ নিতে হয়েছে, অন্যদিকে রাজস্ব আয়ে ঘাটতি দেখা দিয়েছে প্রায় ১ লাখ কোটি টাকা। এই প্রেক্ষাপটে ১৪টি বোয়িং বিমান ক্রয়ের সিদ্ধান্তকে “অপ্রয়োজনীয় বিলাসিতা” হিসেবে উল্লেখ করছেন সমালোচকরা। তাদের মতে, যেখানে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সংকট, শিল্প খাতে উৎপাদন ব্যাহত এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপে রয়েছে—সেখানে বড় আকারের বৈদেশিক মুদ্রা ব্যয় করে বিমান কেনা অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। বিশ্লেষকদের মতে, এই চুক্তির পেছনে থাকা রাজনৈতিক প্রেক্ষাপটও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের সময় মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে হওয়া এই বাণিজ্যিক সমঝোতা দেশের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনা না

করেই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে, চুক্তির শর্তাবলী পর্যালোচনা না করেই বড় ধরনের আর্থিক দায় তৈরি করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে, সরকারপক্ষ থেকে এখনও এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহল বলছে, যদি চুক্তিগত বাধ্যবাধকতার কারণেই এই ক্রয় করতে হয়, তাহলে তা পুনর্বিবেচনা বা পুনরায় আলোচনার উদ্যোগ নেওয়া উচিত ছিল। অর্থনীতিবিদদের মতে, বর্তমান পরিস্থিতিতে সরকারের অগ্রাধিকার হওয়া উচিত জ্বালানি সংকট নিরসন, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং রাজস্ব আহরণ শক্তিশালী করা। এর পরিবর্তে বড় অঙ্কের বৈদেশিক ব্যয় দেশের আর্থিক স্থিতিশীলতাকে আরও দুর্বল করে দিতে পারে। সমালোচকদের ভাষ্য, “এই মুহূর্তে দেশের অর্থনীতি সংকটাপন্ন অবস্থায় রয়েছে। এমন সময়ে ১৪টি বোয়িং ক্রয়

সিদ্ধান্ত অর্থনীতির ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসবে।” সব মিলিয়ে, মার্কিন বাণিজ্য চুক্তির শর্ত এবং তার প্রভাব নিয়ে নতুন করে জাতীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে এমন বড় সিদ্ধান্তগুলোতে অধিক স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক