অপুষ্টিতে ধুঁকে মরছে আফগানি শিশুরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪
     ৬:৪৩ পূর্বাহ্ণ

অপুষ্টিতে ধুঁকে মরছে আফগানি শিশুরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪ | ৬:৪৩ 224 ভিউ
‘এটা আমার জন্য কেয়ামতের মতো। আমি প্রতিনিয়তই কষ্ট পাচ্ছি। আপনি কি কল্পনা করতে পারেন- আমি আমার বাচ্চাদের চোখের সামনে মরতে দেখছি।’ কাঁদতে কাঁদতে ভারি কণ্ঠে এমনটাই বলছিলেন আমিনা। তার সাত মাস বয়সি শিশু হাজরা আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের একটি হাসপাতালে ভর্তি। জীর্ণ শরীর এবং শ্বাসকষ্টে বিছানায় কাতরাচ্ছে ছোট্ট হাজরা। প্রয়োজনীয় খাবার, অপুষ্টি এবং নানা রকম অসুখ-বিসুখে ধুঁকে মরছে আফগানি শিশুরা। তালেবান শাসকদের নীতি নির্দেশনার কারণে দেশটিতে ব্যাপকহারে কমেছে তহবিল। এছাড়াও নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নানা বিধিনিষেধে আয়ের পথও বন্ধ হয়ে গেছে। তালেবানদের এমন কঠোর নীতির প্রভাব পড়ছে দেশটির সাধারণ জনগণের ওপর। বিবিসি। ৪০ বছরের যুদ্ধ, চরম দরিদ্র এবং তালেবান শাসনের চরমপন্থি আচরণে নানা

সমস্যায় জর্জরিত আফগানিস্তান। তীব্র অপুষ্টিতে আক্রান্ত ৩.২ মিলিয়ন শিশু। হাসপাতালেও নেই যথেষ্ট জায়গা। একসঙ্গে এক বিছানায় রাখা হয় তিন শিশুকে। হতাশায় চিৎকার করে আমিনা বলছিলেন, এখন পর্যন্ত তিনি তার ছয় সন্তানকে হারিয়েছেন। তিনি বলেন, ‘আমার সন্তানরা দারিদ্র্যের কারণে মারা যাচ্ছে। আমি শুধু তাদের খাওয়াতে পারি তা হলো শুকনো রুটি এবং পানি।’ অপুষ্টি ওয়ার্ডের পাশের নিবিড় পরিচর্যা ইউনিটে আরেক শিশু ছয় মাস বয়সি ওমরাহ। গুরুতর নিউমোনিয়ার সঙ্গে লড়াই করছে সে। একজন নার্স তার শরীরে স্যালাইনের ড্রিপ লাগালে ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। ওমরাহর মা নাসরিন তার পাশে বসে আছেন। সন্তানের এই অবস্থা দেখে অসহায় মায়ের মুখ দিয়ে শুধু অশ্রু ঝরছে। কাঁদতে কাঁদতে তিনি

বলেন, ‘আমি যদি তার জায়গায় মরতে পারতাম। আমার খুব ভয় করছে।’ দুদিন পর জানা যায় ছোট্ট ওমরাহ পৃথিবী ছেড়ে চলে গেছে। কিন্তু তালেবান শাসকরা নিজেদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে। তালেবান সরকারের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেন, ‘আমরা দরিদ্র এবং অপুষ্টির সমস্যা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। পাশপাশি বন্যা এবং জলবায়ু পরিবর্তনের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে এখন পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মানবিক সহায়তা বৃদ্ধি করা, তাদের উচিত এটিকে রাজনৈতিক এবং অভ্যন্তরীণ সমস্যার সঙ্গে যুক্ত করা উচিত নয়।’ শিশুদের এমন পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের শিশু অধিকার সংস্থা ইউনিসেফ। সংস্থাটির মতে, অফগানিস্তানে এমনই চলতে থাকলে শিশুদের মধ্যে অপরিবর্তনীয় শারীরিক সমস্যা

দেখা দিতে পারে। এছাড়াও মস্তিষ্কের ক্ষতিসহ বিকলাঙ্গের মতো সমস্যাও দেখা দিতে পারে। যার প্রভাব সারা জীবন স্থায়ী হতে পারে, এমনকি পরবর্তী প্রজন্মকেও প্রভাবিত করতে পারে। এ বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন হাসপাতালের চিকিৎসক সিকান্দার গণি। তিনি বলেন, ‘আফগানিস্তান এরই মধ্যে অর্থনৈতিকভাবে লড়াই করছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বড় অংশ যদি শারীরিক বা মানসিকভাবে অক্ষম হয়, তাহলে আমাদের সমাজ কীভাবে তাদের সাহায্য করতে পারবে?’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক আটক সাংবাদিকদের বিষয়ে ৬৩ বিশিষ্ট জনের উদ্বেগ প্রকাশ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে ভাঙনের সুর; ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ ক্ষমতার দাপটে মানবিকতাও আজ বন্দি – মনে রেখো বাংলাদেশ, মিথ্যা মামলাই এই সরকারের রাজনীতি জামাত-বিএনপির দ্বন্দ্বে মসজিদে তালা, বাইরেই নামজ পড়লো মুসল্লিরা টাকার বস্তার বিনিময়ে খুনিদের রাজসাক্ষী বানাচ্ছে ‘তাজুল সিন্ডিকেট’! নিজ সহকর্মীর চাঞ্চল্যকর তথ্য ফাঁস নিজের মামীকে নিয়ে সংসার, বাংলামোটরে ধর্ষণ ও হাতিরঝিলে রড চুরি: ‘মাওরা সায়মন’-এর অন্ধকার জগত! ক্সবাজারের রামু মায়ের পর এবার বাবাকেও হারালেন কারাবন্দী সেই দুই ভাই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন: আবু সাইয়ীদ সাগরসহ দেড় শতাধিক আইনজীবীর উপস্থিতিতে প্রস্তুতি সভা রূপ নিল মিলনমেলায় ট্রাইবুনালে ভুয়া সাক্ষ্য উপস্থাপন: অপসারিত চিফ প্রসিকিউটর তাজুলের বিরুদ্ধে রাষ্ট্রের ব্যবস্থা নেওয়ার দাবি ‘ইউনূস সরকার আমাকে গৃহবন্দি করে রেখেছিল, এখন আমি সম্পূর্ণ চাপমুক্ত’: একান্ত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মেয়াদ শেষ চসিকের: সরতে নারাজ মেয়র শাহাদাত, দাবি ২০২৯ সাল পর্যন্ত থাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে দেওয়া হচ্ছে চিফ প্রসিকিউটর তাজুলকে সংবিধান রক্ষায় অবিচল রাষ্ট্রপতি: ড. ইউনূসের চরম স্বেচ্ছাচারিতা ও অসাংবিধানিক ষড়যন্ত্র ফাঁস ড. ইউনূসের বিদায় ‘নাটক’, ১৮ মাসে ৪ লাখ কোটি টাকা ঋণ ‘দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, আজ নিজেই মিথ্যা মামলায় বন্দী’: ব্যারিস্টার সুমনের নিঃশর্ত মুক্তি চাইলেন স্ত্রী গণভবনের মতো বঙ্গভবনেও লুটপাটের পরিকল্পনা ছিল ইউনূস গংয়ের! রাষ্ট্রপতিকে না জানিয়ে আমেরিকার সঙ্গে দেশবিরোধী চুক্তি করেছিলেন ইউনূস দেড় বছরে দেশ থেকে কী কী নিয়ে গেলেন ইউনূস থার্ডক্লাশ দলের ফার্স্টক্লাস মিথ্যা: মিথ্যাচার যখন রাজনীতির মূলধন