ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বেতন ৪৯ হাজার টাকা, নিজের ও স্ত্রীর নামে গড়েছেন অর্ধশত কোটি টাকার সম্পদের পাহাড়
রাষ্ট্রপতি: হাজারো প্রাণের বিনিময়ে আবার গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে বাংলাদেশ
বাধা ও শর্ত উপেক্ষা করেই জোয়াহেরুল ইসলামের জানাজায় মানুষের ঢল
আওয়ামী লীগ প্রসঙ্গে রুমিন ফারহানা
নেতাকর্মীদের মুক্তি না দিলে প্রত্যক্ষ আন্দোলনের হুঁশিয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের
‘২৩ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা, ৫০ লাখ মানুষকে আড়াই হাজার টাকা দেবেন কোথা থেকে?’— সরকারকে রনির প্রশ্ন
কারাবন্দি সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় অন্তর্ভুক্ত
অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬০৭
গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের আওতায় ৬০৭ জনসহ মোট এক হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৬০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ১৬৮ জনকে।
অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় দুটি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, পাঁচটি কার্তুজ, দুটি চাপাতি, ছয়টি দা/রামদা, ১৩টি চাকু/ছোরা, দুটি কুড়াল, একটি করাত, তিনটি হাতুড়ি, দুটি প্লাস, দুটি বাটাল ও দুটি লাঠি উদ্ধার করা হয়েছে।



