‘অতিরিক্ত কিউটনেস’ প্রকাশে অভিধানে যুক্ত হলো নতুন শব্দ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫

‘অতিরিক্ত কিউটনেস’ প্রকাশে অভিধানে যুক্ত হলো নতুন শব্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫ |
কখনও কি খুব সুন্দর কিছু দেখে হতবিহ্বল হয়ে গেছেন। সঙ্গীকে সেই ‘অতিরিক্ত কিউটনেস’ সম্পর্কে জানাতে গিয়ে উপযুক্ত শব্দ খুুঁজে পাননি অথবা মনে হয়েছে বিদ্যমান কোনো শব্দ সেই কিউটনেস প্রকাশে যথেষ্ট নয়। এমন ক্ষেত্রে হয়তো বলেছে, ‘আমি বাকরুদ্ধ। এত্ত এত্ত কিউট, ভাষায় প্রকাশ করতে পারব না।’ এবার আপনি সেই মুহূর্তও ভাষায় প্রকাশ করতে পারবেন। কারণ, সুন্দর কিছু দেখে ভাষা হারিয়ে ফেলার মতো পরিস্থিতি বর্ণনায় অভিধানে যুক্ত হয়েছে নতুন শব্দ। খবর বিবিসির। অক্সফোর্ড ইংরেজি অভিধানে যুক্ত হওয়া শব্দটি ‘Gigil’. উচ্চারণ ‘ghee-gill’. এটি এখন ‘অনুবাদযোগ্য’ শব্দের তালিকার অংশ। অথবা যেগুলোর ইংরেজি সমতুল্য শব্দ নেই, সে ক্ষেত্রে শব্দটি ব্যবহার হবে। ফিলিপাইনের তাগালগ ভাষা থেকে নেওয়া ‘Gigil’ হলো

এত তীব্র অনুভূতি যে এটি আমাদের হাত শক্ত করে চেপে ধরার, দাঁত কিড়মিড় করার এবং যাকে আমরা খুবই আরাধ্য মনে করি তাকে চিমটি বা চেপে ধরার অপ্রতিরোধ্য তাড়না দেয়। ‘অতিরিক্ত কিউটনেস’ প্রকাশে অভিধানে যুক্ত হলো নতুন শব্দ সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় বিস্ময় বা ক্ষোভ প্রকাশের জন্য ব্যবহৃত একটি প্রচলিত বিস্ময়বোধক শব্দ ‘Alamak’-কেও তালিকায় স্থান দেওয়া হয়েছে। অক্সফোর্ড ইংরেজি অভিধান কর্তৃপক্ষ বলেছে, যারা অন্যান্য ভাষার পাশাপাশি ইংরেজিতে কথা বলেন তারা অন্য ভাষা থেকে অনুবাদযোগ্য নয় এমন শব্দ ধার করে আভিধানিক শূন্যস্থান পূরণ করেন। যখন তারা প্রায়শই এটি করেন, তখন ধার করা শব্দটি তাদের শব্দভান্ডারের অংশ হয়ে যায়। বিষয়টি খুবই স্বাভাবিক এবং এভাবে ভাষা গতিশীল হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী